বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শপথ নিচ্ছেন রনিল, ধর্মগুরুদের বিরোধিতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২২২ সময় দেখুন
শপথ নিচ্ছেন রনিল, ধর্মগুরুদের বিরোধিতা


আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে রনিল বিক্রমাসিংহেকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। প্রধানমন্ত্রী পদে তার শপথ গ্রহণের সব আয়োজন সম্পন্ন হয়েছে। তবে রনিলকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের বিরোধিতা করছেন দেশটির ধর্মগুরুরা।

শ্রীলংকার দ্য ডেইলি মিরের খবরে বলা হয়, সংসদে সংখ্যাগরিষ্ঠদের প্রতিনিধিত্ব না করার কারণে রনিলের প্রধানমন্ত্রী পদে নিয়োগ বৈধতা পাবে না বলে ধর্মগুরুরা মনে করছেন।

কলম্বোর আর্চবিশপ কার্ডিনাল ম্যালকম রঞ্জিত বলেন, রনিল বিক্রমাসিংহে জাতীয় সংসদে তার দলের পক্ষ থেকে একমাত্র সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করেন। অর্থাৎ তিনি সংসদের সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের প্রতিনিধি নন। তাই তার এই নিয়োগ বৈধ নয়।

আরও পড়ুন- শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল, সন্ধ্যায় শপথ

তিনি আরও বলেন, ধর্মগুরু মহানায়ক থেরো বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় নির্দলীয় কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হোক। তার এই অনুরোধে কর্ণপাত করা উচিত ছিল প্রেসিডেন্ট রাজাপাকসের।

জনগণের ইচ্ছার বিরুদ্ধে প্রেসিডেন্টের যাওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন ওমালপে সবিথা থেরো। তিনি বলেন, জনগণ কখনো এ ধরনের ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে চায়নি। সাবেক প্রধানমন্ত্রীও (সদ্য পদত্যাগী মাহিন্দা রাজাপাকসে) জনগণের সঙ্গে প্রতারণা করেছেন এবং সবকিছু ভণ্ডুল করে দিয়ে সবাইকে ছেড়ে চলে গেছেন। প্রেসিডেন্টও একই পথে হাঁটছেন বলে মনে হচ্ছে।

থেরো বলেন, বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা বলেছিলেন, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে আগ্রহী। বিরোধী দলীয় নেতাদের মধ্য থেকেই নির্দলীয় ব্যক্তি হিসেবে কাউকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারত। প্রেসিডেন্টের উচিত ছিল সংশ্লিষ্ট প্রত্যেকের সঙ্গে সংলাপের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেওয়া।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে রনিল বিক্রমাসিংহের নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) তার শপথ নেওয়ার কথা রয়েছে। সবশেষ খবর বলছে, রনিল শপথ নেওয়ার প্রাক্কালে রয়েছেন।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর