বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

শান্তি সম্মেলনে ৮০ দেশের যৌথ ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১১৭ সময় দেখুন
শান্তি সম্মেলনে ৮০ দেশের যৌথ ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধ অবসানের উপায় খুঁজে পেতে সুইজারল্যান্ডে শান্তি সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। শীর্ষ সম্মেলনে ৮০টি দেশ এক যৌথ ঘোষণায় বলেছে, যে কোনো শান্তি চুক্তির ভিত্তি হতে হবে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা।

তবে সম্মেলনে অংশ নেওয়া সবকটি দেশ অবশ্য ওই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেনি। ব্রিকসভুক্ত দেশ যেমন ভারত, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত এতে স্বাক্ষর করেনি। ব্রিকস অর্থনৈতিক গোষ্ঠীর সদস্য হিসেবে রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্পর্ক রয়েছে এসব দেশের। সব মিলিয়ে সম্মেলনে অংশ নেওয়া অন্তত ১৬টি দেশ যৌথ ঘোষণায় স্বাক্ষর করেনি।

এই সম্মেলনে চীন যোগ দেয়নি। ব্রিকসের অন্য গুরুত্বপূর্ণ সদস্য ব্রাজিল সম্মেলনে কেবল পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছিল।

গ্লোবাল সাউথের এমন নির্লিপ্ততার বিপরীতে সম্মেলনে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কিয়েভকে ব্যাপক সমর্থন দিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে আরও বড় পরিসরে প্রতিরোধ গড়ার জন্য ইউক্রেনকে সমর্থন দিয়েছে অন্তত ৮০টি দেশ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্মেলনের কূটনৈতিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমরা রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের জবাব কেবল সামরিকভাবেই দিচ্ছি না, আমরা পূর্ণ মাত্রার কূটনীতিক উপায়েও জবাব দিচ্ছি।

এই সম্মেলনে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে যোগ দেননি। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস উপস্থিত ছিলেন। আরও ছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মতো নেতারা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর