মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

শার্শায় ১৪ মাদক মামলার আসামি ফের মাদকসহ আটক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩১ সময় দেখুন
শার্শায় ১৪ মাদক মামলার আসামি ফের মাদকসহ আটক – Corporate Sangbad


আইন-আদালত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্ত থেকে ১৪ মাদক মামলার আসামি ফুলছুদ্দিন খাঁ (৪০) কে ৩৩ বোতল ফেনসিডিলসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ফুলছুদ্দিন খাঁ যশোরের শার্শা উপজেলার পাকশিয়া খালপাড়া গ্রামের সুলতান খাঁর ছেলে।

যশোরের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে যশোর ডিবির একটি দল শার্শা উপজেলার পাকশিয়া গ্রামের আসামীর বাড়িতে অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেনসিডিলসহ আটক করে।

আটককৃত ফুলছুদ্দিন খাঁর বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় ১৪ টি মাদক মামলা রয়েছে। আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন:

শার্শায় নৌকার দুই সমর্থকের হাত-পা গুড়িয়ে দিল দুর্বৃত্তরা

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন একই পরিবারের ৪ জন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর