বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

শীতে দ্রুত সহায়তা করতে মিত্র দেশগুলোর প্রতি ইউক্রেনের আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১১৪ সময় দেখুন
শীতে দ্রুত সহায়তা করতে মিত্র দেশগুলোর প্রতি ইউক্রেনের আহ্বান


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ গ্রিড পুনরুদ্ধারে করা সহযোগিতা আরও দ্রুত করতে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। একইসঙ্গে অস্ত্র ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করারও আহ্বান জানায় দেশটি।

এই শীতে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে কিয়েভকে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করার পর পশ্চিমা মিত্র দেশগুলোর প্রতি এই আহ্বান জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) রুমানিয়ার রাজধানী বুখারেস্টে অনুষ্ঠিত ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দু’দিনব্যাপী বৈঠকে অংশ নিয়ে এ আহ্বান জানিয়েছেন তিনি।

খুব দ্রত অস্ত্র বিশেষকরে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে ন্যাটো মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে দিমিত্রো কুলেবা বলেন, ‘ট্রান্সফরমার ও জেনারেটর থাকলে আমরা বিদ্যুৎ ব্যবস্থা পনুরুদ্ধার করতে পারব। জনগণের স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করতে পারব।’

আরও পড়ুন: শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো

তিনি আরও বলেন, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে আমরা বিদ্যুৎ কেন্দ্রের ওপর রাশিয়ার পরবর্তী হামলা ঠেকাতে পারব।’

এদিকে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, ‘ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারে ন্যাটোভুক্ত দেশগুলো দেশটিকে সহযোগিতা করার অঙ্গীকার করেছে।’

তিনি বলেন, ‘যুদ্ধে ন্যাটো কোনো পক্ষ নয়। কিন্তু আমরা ইউক্রেনকে সহযোগিতা করে যাব। যতদিনই লাগুক, আমরা পিছ পা হব না।’

এদিকে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর রুশ বাহিনী একের পর এক হামলা চালানোয় দেশটির লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর