রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

শোকের মাসে সৌদি প্রবাসীরা দূতাবাসে বিশেষ সেবা পাবেন, বললেন রাষ্ট্রদূত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৯১ সময় দেখুন
শোকের মাসে সৌদি প্রবাসীরা দূতাবাসে বিশেষ সেবা পাবেন, বললেন রাষ্ট্রদূত


শোকের মাসে সৌদি প্রবাসীরা দূতাবাসে বিশেষ সেবা পাবেন, বললেন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক: সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. জাবেদ পাটোয়ারী ১ আগস্ট দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে বিশেষ কর্মসূচি ঘোষণা করেন।

সৌদি আরবে বসবাসরত প্রায় ২৩ লাখ বাংলাদেশি অভিবাসীকে শোকের মাসে দূতাবাসের বিশেষ সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

রাষ্ট্রদূত বলেন, আজ শোকাবহ আগস্টের প্রথম দিন। বাঙালি জাতির জন্য অত্যন্ত দুঃখ ও শোকের মাস। এ আগস্টেই জাতির ইতিহাসের চরমতম শোকবিধুর ও কলঙ্কিত এক অধ্যায়ের সূচনা ঘটেছিল। যুগান্তর

১৯৭৫ সালের এই আগস্টে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছিল বাঙালির স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেদিন ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দেশের উন্নয়ন প্রক্রিয়া স্থবির করে দিয়েছিল।

রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে বাংলাদেশকে একটি উচ্চআয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে ভিশন ২০৪১ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের বিস্ময়।

বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। রাষ্ট্রদূত এ মাসে শোককে শক্তিতে পরিণত করে দেশের উন্নয়নে এগিয়ে আসার জন্য সৌদি প্রবাসী সব অভিবাসীকে আহবান জানান। তিনি প্রবাসীদের যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখার অনুরোধ করেন।

আগস্ট মাসে রিয়াদের বাংলাদেশ দূতাবাস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, সৌদি আরবে বসবাসরত প্রায় ২৩ লাখ অভিবাসী ও প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ তুলে ধরার জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে; যাতে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা লাভ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে।

রাষ্ট্রদূত বলেন, এই শোকাবহ আগস্ট মাসজুড়ে প্রবাসীদের জন্য দূতাবাস চত্বরে, কন্সুলার ট্যুরে ও প্রবাসী সেবা কেন্দ্রসমূহে বিশেষ সেবা প্রদান নিশ্চিত করা হবে। এ সময় রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাদের কালো ব্যাজ পরিয়ে দেয়া হয়। এ মাসে দূতাবাসের উদ্যোগে আলোচনা সভা, ওয়েবিনার, কমিউনিটি স্কুলভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান, ১৫ আগস্টের বিশেষ অনুষ্ঠান ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর