সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জবি ছাত্রীকে মেস থেকে আটকের চেষ্টা র‍্যাবের, শিক্ষকদের হস্তক্ষেপ রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে: শামা ওবায়েদ 8 months, Moscow-to-Munich flights, but now he is ‘fed up’: Behind Russia No. 1 Ian Nepomniachtchi’s tattoos | Chess News Samay Raina Calls Medha Shankr ‘Sabse Achhi Dost’ On India’s Got Latent 2 Episode Amid Dating Rumours | Bollywood News শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দর্শক সারিতে বসে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৭৫ সময় দেখুন
শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আয়োজনে এবং ফেইথ ইন অ্যাকশনের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬জুন) সকাল ১০ টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফেইথ ইন এ্যাকশনের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় যুবসমাজ, সামাজিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি নীলডুমুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খেয়াঘাট এলাকায় এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় ইয়ুথ প্ল্যান বাংলাদেশের সভাপতি আব্দুল হালিম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ইসহাক আলী,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ক্ষতির শিকার উপকূলীয় জনপদ। পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জন এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইয়ুথ প্ল্যান বাংলাদেশের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত। তিনি বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকের। তরুণদের এগিয়ে এসে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।”
সংগঠনের প্রতিনিধি ফয়সাল আহমেদ বলেন, “নদী, খাল ও জলাশয় রক্ষা না করলে উপকূলীয় জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই পরিবেশ সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।”
ফেইথ ইন অ্যাকশনের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য বলেন, “বিশ্ব পরিবেশ দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি মানুষকে পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার বার্তা দেয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবিউল ইসলাম। তিনি পরিবেশ সংরক্ষণে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
পথসভা শেষে পরিবেশ রক্ষার শপথ গ্রহণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচার করা হয়। বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর