বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে মন্ত্রীর বক্তব্য ‘উসকানিমূলক’: হেফাজত From 26/4 to 145/4: Sameer Rizvi reveals what Tristan Stubbs told him during six-wicket victory | Cricket News গোদাগাড়ীতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার অতিরিক্ত দামে তেল বিক্রয়ের অভিযোগে দৌলতপুরে দুই ব্যবসার  ৫০ হাজার টাকা জরিমানা Priyadarshan ‘Won’t Stop’ Amid Hera Pheri 3 Delay, Says Writer Rohan Shankar: ‘Sir Works A Lot, Just Shot…’ | Exclusive | Bollywood News দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত আধুনিক প্রযুক্তি ব্যবহারে চরাঞ্চলের কৃষিতে আসছে নতুন সম্ভাবনা চট্টগ্রামের আনোয়ারায়/ মাদ্রাসাছাত্রকে কিল-ঘুষি মেরে হাসপাতালে পাঠালো প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত শ্যামনগরের গাবুরাতে ছাগল পালনের উপর প্রশিক্ষণ দিয়েছে ফেইথ ইন এ্যাকশন ‘Could have got Prasidh Krishna earlier’: Shubman Gill admits after GT’s loss to PBKS | Cricket News

শ্যামনগরে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৪ সময় দেখুন
শ্যামনগরে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন এর আয়োজনে গাবুরা ইউনিয়নের খলিষাবুনিয়া মৌজার চকবারা প্রোডাকশন সেন্টারে ২৬ জন প্রাথমিক দলের নারী-পুরুষকে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ২০২৫ তারিখ ৩দিন ব্যাপী লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ২ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল ৪:০০ টায় আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, “ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটি প্রজেক্ট টু ইমপ্রæভ ফুড সিকিউরিটি এ্যান্ড সাস্টেইনবল লাইভলিহুডস প্রকল্পের” প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান, আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটর চৈতি মন্ডল প্রমূখ।
সভাপতি বলেন, “প্রশিক্ষণ গ্রহণ করে সকলে বাড়িতে কৃষি চর্চা বাড়াতে হবে। গাবুরাতে কৃষি ক্ষেত্রে একটি বিপ্লব ঘটাতে হবে, তবেই এই প্রশিক্ষণের সার্থকতা আসবে।”

প্রশিক্ষক উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, “আমি প্রশিক্ষণ অনেক করিয়েছি, কিন্তু ফেইথ ইন এ্যাকশনের ৩ দিনের এই প্রশিক্ষণে নতুত্ব রয়েছে। গাবুরা ইউনিয়নে এ ধরণের প্রশিক্ষণ আয়োজন করার জন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর