বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সংক্রমণে ঊর্ধ্বগতি, সাংহাইয়ে লকডাউনে কড়াকড়ি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২৩৫ সময় দেখুন
সংক্রমণে ঊর্ধ্বগতি, সাংহাইয়ে লকডাউনে কড়াকড়ি


আন্তর্জাতিক ডেস্ক

চীনের অর্থনৈতিক রাজধানী হিসেবে পরিচিত সাংহাইয়ে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ চলমান লকডাউনে কড়াকড়ি আরোপ করেছে। নতুন নেওয়া পদক্ষেপের মধ্যে করোনায় আক্রান্তদের চলাচল নিয়ন্ত্রণে ইলেকট্রনিক দরজা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি করোনা সংক্রমণ থেকে যারা সেরে উঠছেন, তাদের বাসাবাড়ি জীবাণুমুক্ত করার জন্য খালি করতে বলা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, সাংহাইয়ে টানা পঞ্চম সপ্তাহের মতো চলছে লকডাউন। এর মধ্যে এ সপ্তাহের শুরুর দিকে শতাধিক পরিবারকে জোর করে তাদের বাসাবাড়ি ছাড়তে হয়েছিল। ওই সময় কয়েকটি ভবন জীবাণুমুক্ত করা হয়।

সাংহাই নগর কর্তৃপক্ষ বলছে, করোনায় আক্রান্ত এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত কোয়ারেনটাইন সেন্টারে নিয়ে যাওয়া হবে। শহরের যেসব এলাকায় করোনার প্রকোপ বেশি, সেসব এলাকায় জীবাণুমুক্ত কার্যক্রমও কঠোরভাবে পরিচালনা করা হবে। ফলে শহরের অনেক বাসিন্দাকেই কিছুদিনের জন্য ঘর ছাড়তে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এক দিন আগেই সাংহাইয়ের বেচাই ও পিংওয়াং কমিউনিটির বাসিন্দাদের তাদের আবাসন থেকে সরিয়ে দেওয়া হয়। বেচাইয়ে জারি করা এক নোটিশে বলা হয়, সেখানকার অধিবাসীদের প্রয়োজনীয় সবকিছু নিয়ে বাসা ছাড়তে হবে এবঙ কাপড়ের আলমারি ও ওয়্যারড্রব খোলা রেখে যেতে হবে। শুধু তাই নয়, ঘরবাড়ির দরজাও খোলা রেখে বাসাবাড়ি ছাড়তে বলা হয় তাদের।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে এই নোটিশ কার্যকরের প্রমাণও পাওয়া যায়। ছবিতে দেখা যায়, সেখানকার অধিবাসীরা রাতের বেলাতেও তল্পিতল্পাসহ সড়কে দাঁড়িয়ে রয়েছেন।

কর্তৃপক্ষ বলছে, চীন ‘জিরো কোভিড’ নীতিতে অটল। ফলে করোনা সংক্রমণ রয়েছে— এমন যেকোনো স্থানেই তারা কঠোর থেকে কঠোরতর লকডাউনসহ বিধিনিষেধ আরোপ করবে। সাংহাই বিশেষ করে দেশটির অন্যতম অর্থনৈতিক হাব হওয়ায় সেখানে এসব বিধিনিষেধ বাস্তবায়নেও জোর দেওয়া হচ্ছে বেশি।

তবে কঠোর এই লকডাউন কার্যকর করার ফলে সাংহাইয়ের অনেক এলাকাতেই খাদ্য সংকটে ভুগতে হচ্ছে অধিবাসীদের। সরকারিভাবে সরবরাহ করা সবজি, মাংস ও ডিমের জন্য তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে। স্থানীয়রা বলছেন, নতুন করে লকডাউন কঠোর করার ঘোষণার ফলে এখন নিত্যপণ্যের সংকটও তৈরি হতে পারে।

এর আগে, গত মার্চ থেকে সাংহাইয়ে নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দিতে শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত চার লাখেরও বেশি করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ৩৬ জন। তবে চীন সরকার বলছেন, মৃত প্রায় সবাই বয়স্ক নাগরিক। তাদের কেউই করোনার ভ্যাকসিন নেওয়া ছিলেন না এবং বিভিন্ন শারীরিক জটিলতা তথা কো-মরবিডিটিতে ভুগছিলেন। তবুও সংক্রমণ নিয়ন্ত্রণে এখন সাংহাইয়ের আড়াই কোটি নাগরিককে ঘরবন্দি থাকতে হচ্ছে। নতুন আদেশের ফলে তাদের ঘর ছেড়ে দিয়ে থাকতে হবে সরকারি কোয়ারেনটাইন সেন্টারে।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর