বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সহসাই তাইওয়ানে হামলা চালাবে না চীন: যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
সহসাই তাইওয়ানে হামলা চালাবে না চীন: যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক

চীন সহসাই তাইওয়ানে হামলা চালাবে না বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলি। তবে যুক্তরাষ্ট্র বিষয়টি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে উল্লেখ করেন তিনি। খবর বিবিসি।

বিবিসিকে মার্ক মিলি বলেন, চীন স্পষ্টতই বেশকিছু স্থানে আক্রমণ করার সক্ষমতা অর্জন করেছে। তবে এটি করা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়।

চীন তাইওয়ানে আক্রমণ করবে কি না- এমন প্রশ্নের জবাবে জেনারেল মিলি বলেন, ‘সামর্থ্যের পরিপ্রেক্ষিতে আমি মনে করি চীন স্পষ্টভাবে একটি সক্ষমতা অর্জন করেছে। এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির পিএলএ’কে (চীনের পিপলস লিবারেশন আর্মি) যেকোনো সময়ে তাইওয়ানে আক্রমণ করার সক্ষমতা গড়ে তোলার জন্য প্রস্তুত হতে বলেছেন।’

তিনি আরও বলেন, ‘তারা তা করবে কি করবে না, এটি রাজনৈতিক পছন্দের বিষয় , এটি নীতিগত সিন্ধান্ত। এটি থেকে সেই সময়ে চীনারা কিভাবে লাভবান হবেন তার ওপর ভিত্তি করে এ সিন্ধান্ত নেওয়া হবে।’

তবে ‘এই মুহূর্তে এমন কিছু ঘটনার কোনো ইঙ্গিত বা সতর্কতা নেই। এরপরও আমরা এটি খুবই ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি’— বলেন জেনারেল মার্ক মিলি।

তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে মনে করে চীন। যাকে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও মূল ভূখণ্ডের সঙ্গে পুনরায় একীভূত করতে হবে। আর তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ধরনের যেকোনো প্রচেষ্টাকে ‘দৃঢ়ভাবে চূর্ণ’ করার অঙ্গীকার করেছে দেশটি।

সম্প্রতি তাইওয়ানের সবচেয়ে শক্তিশালী মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষা অঞ্চলে বেশ কয়েকটি যুদ্ধবিমান পাঠিয়েছে চীন। এদিকে তাইওয়ানের জলসীমার মধ্য দিয়ে নিজেদের নৌ জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর