বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সহিংসতা থেকে দূরে থাকার অঙ্গীকার ইসরাইল-ফিলিস্তিনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
সহিংসতা থেকে দূরে থাকার অঙ্গীকার ইসরাইল-ফিলিস্তিনের


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল ও ফিলিস্তিনের কর্মকর্তারা নতুন করে সহিসংতা থেকে দূরে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) জর্ডানে অনুষ্ঠিত ব্যতিক্রমী এক আলোচনায় উভয়পক্ষ এ প্রতিশ্রুতি ব্যক্ত করে।

চলতি বছর ইসরাইল ফিলিস্তিনের মধ্যকার সহিংসতা বেড়ে গেছে। এমনকি জর্ডানে বৈঠক চলাকালেও দুই ইসরাইলী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আকাবায় লোহিত সাগর অবকাশ কেন্দ্রে মিশর, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিন ও ইসরাইলের কমকর্তারা ব্যাপক ও খোলামেলা আলোচনা করেন। আলোচনা শেষে এক যৌথ বিবৃতিতে উভয়পক্ষ উত্তেজনা কমানো এবং আরও সহিংসতা থেকে দূরে থাকার অঙ্গীকারের প্রয়োজনীয়তার বিষয়টি নিশ্চিত করেন।

জর্ডানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আল মামলাকা বলেছে, বিগত বছরগুলোতে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে এটি এক ধরনের প্রথম বৈঠক যেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশগ্রহণ রয়েছে।

এদিকে জর্ডানে বৈঠকটি চলাকালে ইসরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এক বিবৃতিতে বলেছেন, পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ফিলিস্তিনের সন্ত্রাসী হামলায় ইসরাইলের দুই বেসামরিক লোক নিহত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইল সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, জর্ডান আলোচনায় ইসরাইলী প্রতিনিধিদলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধান রনেন বার রয়েছেন।

এদিকে ফিলিস্তিনের গোয়েন্দা প্রধান মাজেদ ফারাজ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্গ এবং জর্ডান ও মিশরের নিরাপত্তা কর্মকর্তারাও বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর