বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সাপাহারে কৃষি উপকরণ বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৫০২ সময় দেখুন
সাপাহারে কৃষি উপকরণ বিতরণ

জুল‌ফিকার আলী সম্রাট, নিজস্ব প্রতিনিধি: নওগাঁর সাপাহারে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ , ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা অফিস চত্ত্বরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মজিবুর রহমান। এসময় স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ১২০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ হিসেবে জন প্রতি একটি স্প্রে মেশিন , একটি সিকেচার ও একটি গ্রাফটিং নাইফ প্রদান করা হয়। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এসময় কৃষি অফিসার মজিবুর রহমান।

এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুন নাহার সুমী সহ আরো অনেকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর