সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News Nick Jonas Says The Lion King Always Makes Him Cry While Watching It With Daughter Malti | Hollywood News উন্নয়ন বাজেটের ৫০ শতাংশ দুর্নীতিতে চলে যায়‌: মাওলানা ইউসুফ হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু মার্কিন প্রশাসনের পালটা হামলায় বন্দুকধারী নিহত কর্ণফুলীতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনের ভয়াবহ অগ্নিকাণ্ডে, চার পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৫ সময় দেখুন
সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: পবিত্র ঈদ উল আযহা-২০২৬ উপলক্ষে নওগাঁর সাপাহারে দুস্থ, গরীব ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৬টি ইউনিয়নের ৩০০ জন উপকারভোগীর মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক আকতার হোসেন, আবু হাসনাত রেজা, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সোহেল রানাসহ বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom