বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সাপাহারে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন
সাপাহারে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ জানুয়ারী (সোমবার) বেলা সাড়ে ১১ টায় ইউএনও’র হলরুমে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকাতব্য প্রদান করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির।

বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: মো: গোলাম রাব্বানী ও উপজেলা আইসিটি অফিসার মো: মোস্তাকিম হোসেন। এ সময় একাডেমিক সুপার ভাইজার নাজমা আক্তার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

প্রতিযোগীতায় ৬ টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করেন। বিজয়ী হয়েছেন সাপাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর