মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সাপ্তাহিক দর পতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৭৭ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ জুলাই থেকে ৩১ জুলাই) সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২০ দশমিক ৫৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৯ টাকা ৭০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএলএলইসি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ১৬ দশমিক ১৯ শতাংশ এবং তালিকায় তৃতীয় স্থানে থাকা সিঙ্গার বিডির শেয়ার দর কমেছে ১১ দশমিক ৪৭ শতাংশ।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর সমাপনি মূল্য ছিল- এনআরবি ব্যাংকের সমাপনি মূল্য ছিল ৯ টাকা ৯০ পয়সা, প্রাইম ফাইন্যান্সের ছিল ৪ টাকা ৩০ পয়সা, বে লিজিংয়ের ছিল ৪ টাকা ৬০ পয়সা, সানলাইফ ইন্স্যুরেন্সের ছিল ৫৩ টাকা ৯০ পয়সা, মাইডাস ফাইন্যান্সের ৭ টাকা ৬০ পয়সা, ইউনিয়ন ক্যাপিটালের ছিল ৪ টাকা ৯০ পয়সা এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ৩ টাকা ১০ পয়সা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর