শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৭৬ সময় দেখুন
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৭৯ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৭ কোটি ৭১ লাখ ৮৮ হাজার ৬৮৩টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ২১ কোটি ১৯ লাখ ১৪ হাজার ৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩৯ কোটি ৬৯ লাখ ১ হাজার টাকা।

লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫ কোটি ৭৪ লাখ ৮৪ হাজার ৪৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৯ কোটি ২২ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং মিলস, জিপিএইচ ইস্পাত, অ্যাপোলো ইস্পাত, বেক্সিমকো ফার্মা ও ইসলামিক ফিন্যান্স লিমিটেড।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর