বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

সাবধান! বাইক রাইডিং থেকে ক্ষতি হতে পারে আপনার সাধের iPhone! কী জানাচ্ছে প্রস্তুতকারী সংস্থা Apple?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৭ সময় দেখুন
সাবধান! বাইক রাইডিং থেকে ক্ষতি হতে পারে আপনার সাধের iPhone! কী জানাচ্ছে প্রস্তুতকারী সংস্থা Apple?


#কলকাতা: অতি সম্প্রতি Apple-এর তরফে iPhone ব্যবহারকারীদের জন্য একটি ডকুমেন্ট রিলিজ করা হয়েছে। যদিও ঠিক কী কারণে এই মুহূর্তে ডকুমেন্ট রিলিজ করা হল সেই বিষয়ে কিছু জানা যায়নি।

Apple iPhone ব্যবহারকারী যাঁরা নিয়মিত বাইকিং বা রাইডিং-এ যেতে অভ্যস্ত তাঁদের স্মার্টফোনের ক্যামেরা ড্যামেজের আশঙ্কা থেকে যাচ্ছে। বিশেষ করে হাই-পাওয়ার বাইকের ইঞ্জিন থেকে ঘর্ষণজনিত ভাইব্রেশনের কারণে স্মার্টফোনের ক্যামেরা ড্যামেজ হতে পারে। কয়েকদিন আগেই Apple-এর তরফে ড্যামেজ সংক্রান্ত সমস্যা স্বীকার করে একটি সাপোর্ট ডকুমেন্ট রিলিজ করা হয়, এতে বলা হয়েছে, হাই-পাওয়ার মোটরসাইকেলের ইঞ্জিনের ভাইব্রেশনের কারণে ক্যামেরা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।

iPhone ক্যামেরা লেন্সে ব্যবহার করা হয় অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজার (Optical Image tabilisation) ও ক্লোজড-লুপ অটোফোকাস যাতে ইমেজের স্থায়িত্ব বজায় থাকে। কিন্তু এই ধরনের যে কোনও ইলেকট্রনিক ডিভাইজ যাতে এই OIS ব্যবহার করা হয়, তা হাই-পাওয়ার ভাইব্রেশন যুক্ত কোনও সিস্টেমের কাছাকাছি দীর্ঘ দিন থাকলে বা সরাসরি সে রকম সিস্টেমের সংস্পর্শে এলে ইমেজ স্টেবিলাইজেশন কমে যায়। এতে ইমেজ বা ভিডিওর মানও ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে Apple-এর তরফে রিলিজ করা ওই ডকুমেন্টে iPhone গ্রাহক ও ব্যবহারকারীদের সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে তাঁরা গ্রাইকোস্কোপ বা ওই ধরনের ম্যাগনেটিক সেন্সরের সামনে স্মার্টফোন ব্যবহারের সময় সাবধান থাকেন।

Apple-এর তরফে ব্যবহারকারীদের আরও পরামর্শ দেওয়া হয়েছে যে, তাঁরা যেন মোটরসাইকেলের হ্যান্ডেলবার বা চ্যাসিস ধরনের কোন কিছুর সঙ্গে তাঁদের স্মার্টফোন সংযুক্ত না করেন। কেন না, এতে ফোনে ব্যবহৃত OIS সরাসরি ভাইব্রেশনের সংস্পর্শে চলে আসবে। তবে রাইডাররা লো-পাওয়ার ডিভাইজ যেমন, মোপেড বা ইলেকট্রিক স্কুটি চালানোর সময় অনায়াসেই স্মার্টফোন ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে ড্যামেজের সম্ভাবনা অনেকটাই কমে যায়।

iPhone-এর ক্যামেরা ড্যামেজ সংক্রান্ত এই সমস্যা এই প্রথম নয়। দীর্ঘ দিন ধরে iPhone ব্যবহারকারীরা বিভিন্ন স্যোশাল মিডিয়ার প্ল্যাটফর্মে বা বিভিন্ন আলোচনায় এই ধরনের অভিযোগ জানিয়েছেন। তবে কোনও নির্দিষ্ট কারণে সম্প্রতি Apple এই সার্পোট ডকুমেন্ট রিলিজ করেছে কি না, তা জানা যায়নি।

Apple আগেও বেশ কয়েকবার ব্যবহারকারীদের সতর্ক করেছিল যে, যেহেতু iPhone ক্যামেরা লেন্সে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজার ও ক্লোজড-লুপ অটোফোকাস সিস্টেম ব্যবহার করা হয়, সেহেতু ম্যাগনেটিক ইন্টারফেরেন্সের কারণে তার স্থায়িত্ব হারাতে পারে। সে iPhone 6 Plus হোক বা iPhone 6s, iPhone-এর সমস্ত মডেলেই OIS এবং অটোফোকাস সিস্টেম থাকে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর