বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

সাড়ে চার কোটি টাকা বিনিয়োগ পেল থলে ডটকম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৮৩ সময় দেখুন
সাড়ে চার কোটি টাকা বিনিয়োগ পেল থলে ডটকম


দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান থলে ডটকম সাড়ে চার কোটি টাকার দেশীয় বিনিয়োগ পেয়েছে। দেশের স্বনামধন্য বেকারী ও এগ্রো ব্যাবসার সাথে যুক্ত একটি প্রতিষ্ঠান এই বিনিয়োগ করছে বলে জানান থলে ডট কম এর সিইও সাকিব উদ্দিন মুন্না।

আগামী চার মাসে কয়েকটি ধাপে এ বিনিয়োগ আসবে থলে ডট কম এ। বিনিয়োগকারী প্রতিষ্ঠান ৬টি ধাপে বিনিয়োগের টাকা পরিশোধ করবে। বিনিয়োগ একটি চলমান প্রক্রিয়া, এখন সর্বশেষ প্রক্রিয়াগুলো চলমান আছে এবং সাম্প্রতিক ইস্যুগুলো সমাধান করা হচ্ছে। থলে ডট কমে এই বিনিয়োগ হতে যাচ্ছে ইকুইটি বা মালিকানা শেয়ার এর মাধ্যমে। থলে ডট কম এবং তাদের অঙ্গ প্রতিষ্টান উই কুম ডট কম সমান ভাবে এই বিনিয়োগ পাবে। ইতোমধ্যেই বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং থলে ডট কম এর সাথে এ বিষয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিনিয়োগ পাওয়া অর্থ প্রতিষ্ঠানের নতুন পণ্য ডেভেলপ এবং পুরনো কিছু দায় দেনা মেটাতে ব্যাবহার হবে বলে জানান সাকিব উদ্দিন মুন্না। বিনিয়োগ পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানে দেশের ই-কমার্সের এই কঠিন পরিস্থিতিতে নতুন বিনিয়োগ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা দেশের ই-কমার্স কে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে কাজ করে যাচ্ছি। এই বিনিয়োগ আমাদের সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। আমরা প্রত্যাশা করি, খুব শীঘ্রই দেশের ই-কমার্স পরিস্থিতি স্বাভাবিক হবে।

উল্লেখ্য, ই-কমার্স প্রতিষ্ঠন থলে ডটকম যাত্রা শুরু করে ২০২১ সালের মার্চে। তারা গ্রোসারি, ইলেক্ট্রনিক্স এবং বাইক ও অন্যান্য লাইফস্টাইল পণ্য বিক্রি করে থাকে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর