বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

সুদানের সরকার ভেঙে দিয়েছে সামরিক বাহিনী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩২২ সময় দেখুন
সুদানের সরকার ভেঙে দিয়েছে সামরিক বাহিনী


আন্তর্জাতিক ডেস্ক

সুদানের সামরিক বাহিনী দেশটির বেসামরিক সরকার ভেঙে দিয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদককে গৃহবন্দি করে সেনাবাহিনী। একই সঙ্গে সরকারের আরও চার মন্ত্রী এবং সরকার সমর্থিত কয়েকজন শীর্ষ রাজনীতিবিদকেও আটক করা হয়।

দেশটির সামরিক বাহিনী পরে জরুরি অবস্থা ঘোষণা করে। বেসামরিক নেতাদের সঙ্গে যৌথ কাউন্সিলের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ বুরহান সামরিক অভ্যুত্থানের জন্য রাজনৈতিক দ্বন্দ্বকে দায়ী করেছেন।

এ ঘটনার প্রতিক্রিয়ায় সুদানের রাজধানী খার্তুমের রাস্তায় বিক্ষোভে নেমেছেন অসংখ্য মানুষ। বিক্ষোভে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।

এর আগে, সুদানের রাজধানী খার্তুমে প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদকের গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। সে যাত্রায় রক্ষা পান সুদানের প্রধানমন্ত্রী।

সুদানে গণতন্ত্রপন্থি আন্দোলনের মাধ্যমে ২০১৯ সালের এপ্রিলে স্বৈরশাসক প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করে বেসামরিক সরকার। ওই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আগস্টে দায়িত্ব নেন আব্দাল্লা হামদক।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর