সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

সূচকের উত্থানে লেনদেন শেষ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ সময় দেখুন
সূচকের উত্থানে লেনদেন শেষ – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন। তবে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮১টি কোম্পানির ১৩ কোটি ১৮ লক্ষ ৬৮ হাজার ৯৪ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৮৫ কোটি ৯২ লক্ষ ৭৮ হাজার ১৬০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪৬.৭৩ পয়েন্ট বেড়ে ৪৯১৫.৭৫ ডিএস-৩০ মূল্য সূচক ৫.৪৮ পয়েন্ট বেড়ে ১৮৮৩.২৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৯.৪২ পয়েন্ট বেড়ে ১০২৭.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২৫০টির, কমেছে ৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্টার্ন লুব্রিকেন্টস, আনোয়ার গ্যালভানাইজিং, তৌফিকা ফুড, শাহাজীবাজার পাওয়ার, সামিট এলায়েন্স পোর্ট, ডমিনেজ স্টিল, ওরিয়ন ইনফিউশন, রানার অটো, বারাকা পতেংগা পাওয়ার ও সোনালি পেপার।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সানলাইফ ইন্সুঃ, ইনটেক লিঃ, আল আরাফাহ ইসলামি ব্যাংক, এবি ব্যাংক, প্রগতি লাইফ ইন্সুঃ, আইএফআইসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ডরিন পাওয়ার, রানার অটো ও সেলভো কেমিক্যাল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইপিজিএল, মেঘনা সিমেন্ট, আরএসআরএম স্টিল, আনলেমা ইয়ার্ন, হাওয়াওয়েল টেক্স, মাইডাস ফাইন্যান্স, আরামিট সিমেন্ট, ইবিএল এনআরবি মি. ফা., ১ম জনতা ব্যাংক মি. ফা. ও ট্রাস্ট ব্যাংক ১ম মি. ফা।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৮৪৩৯১২৫৯৫০০৪.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর