সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

সূচকের পতনে লেনদেন শেষ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৪৮ সময় দেখুন
সূচকের পতনে লেনদেন শেষ – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৫টি কোম্পানির ১৮ কোটি ৬৫ লক্ষ ৬৭ হাজার ১১১ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫২৭ কোটি ৮৭ লক্ষ ২১ হাজার ৯১২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৮.৪৮ পয়েন্ট কমে ৫০০৯.৮০ ডিএস-৩০ মূল্য সূচক ৬.৩২ পয়েন্ট কমে ১৯২৬.৫১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৮৮ পয়েন্ট কমে ১০৫০.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ১৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: শাহাজীবাজার পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, সামিট এলায়েন্স পোর্ট, বারাকা পতেঙ্গা, খান ব্রাদার্স পিপি, রানার অটো, আনোয়ার গ্যালভানাইজিং, ডমিনেজ স্টিল, সিম টেক্স ও মুন্নু ফেব্রিক্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রগতি ইন্সু:, মুন্নু ফেব্রিক্স, আমান ফীডস, ক্রিস্টাল ইন্সুঃ, গ্রীন ডেল্টা ইন্সু:, ইবিএল ১ম মি. ফা., সামিট পাওয়ার, একমী পেস্টিসাইট, পিপলস ইন্সুঃ ও পাইওনিয়র ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: হামিদ ফেব্রিক্স, রিং শাইন, এনবিএল, প্রিমিয়ার লিজিং, সুহৃদ ইন্ডা:, সিএনএ টেক্স, ফ্যামিলী টেক্স, নিউ লাইন ক্লোথিং, এক্সিম ব্যাংক ১ম মি. ফা. ও আইএসএন লিঃ।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৯২৭৫৬৮৯০২৯৭২.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর