মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৫ পয়সা যা ২০২৩ সালে ছিল ১.৯৮ টাকা, ২০২২ সাল ছিল ২.০৩ টাকা, ২০২১ সালে ছিল ২.৪১ টাকা ও ২০২০ সালে ছিল ২.১৮ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৫০.১৭ টাকা যা ২০২৩ সালে ছিল ৪৯.৯৬ টাকা, ২০২২ সালে ছিল ৪৯.৪৮ টাকা, ২০২১ সালে ছিল ৪৯.৩৫ টাকা ও ২০২০ সালে ছিল ২৫.০২ টাকা।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯৫ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৫৩ কোটি ১০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৮২৩।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৯.১৭ শতাংশ শেয়ার, সরকারী বিনিয়োগকারীর হাতে রয়েছে .০৪ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২১.৪৪ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩৯.৩৫ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২৪.৩ টাকা থেকে ৫০.৭ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৪১.৯ টাকা। ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর