বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সেভেরোডোনেটস্কের একটি অংশ পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
সেভেরোডোনেটস্কের একটি অংশ পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের পূর্ব ডনবাসের সেভেরোডোনেটস্ক শহরের একটি অংশ পুনরায় দখলে নেওয়ার দাবি করেছেন অঞ্চলটির গভর্নর সের্গেই হাইদাই। কৌশতগত কারণে শহরটি থেকে সেনা প্রত্যাহারের একদিন পর এই ঘোষণা দিলেন তিনি। খবর বিবিসি।

তবে নিজস্ব প্রতিনিধির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মূলত উভয় পক্ষ থেকেই সেভেরোডোনেটস্কতে আক্রমণ ও পাল্টা আক্রমণের দাবি করছে। ফলে শহরটিতে আসলেই কি ঘটছে তা জানা কঠিন। কারণ, যোগাযোগের বেশিরভাগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।

গভর্নর সের্গেই হাইদাই দাবি করেছেন, আক্রমণকারী রুশ বাহিনীকে পিছনে ঠেলে দিয়েছে ইউক্রেনের সৈন্যরা। রুশ বাহিনী শিল্প নির্ভর শহরটির প্রায় ৭০ শতাংশ দখল করেছিল।

এরপরই তিনি বলেন, ইউক্রেনীয় সেনারা সেভেরোডোনেটস্কের উল্লেখযোগ্য অংশ পুনরুদ্ধার করেছে। মার্কিন নতুন আর্টিলারি খুবই কার্যকর। সেটি আসলে রুশ সেনাদের ‘পালাতে’ হবে।

বর্তমানে সেভেরোডোনেটস্ক দখল করাই রাশিয়ার মূল লক্ষ্য। তাই গত কয়েক সপ্তাহ ধরে শহরটি হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। ফলে সেখানে অবিরাম গোলাগুলির ঘটনা ঘটেছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর