রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

সোনার বাংলা ইন্সুরেন্সের লভ্যাংশের সুপারিষসহ প্রথম প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩৬৭ সময় দেখুন
সোনার বাংলা ইন্সুরেন্সের লভ্যাংশের সুপারিষসহ প্রথম প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad


শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিষসহ ৩১শে মার্চ ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

১৫ জুন ২০২১ ইং তারিখে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ১৫ শতাংশ লভ্যাংশের সুপারিষসহ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। সূত্র: ডিএসই।

সুপারিশকৃত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ সেপ্টেম্ব ২০২১ সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।  এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই ২০২১ তারিখে। কোম্পানিটি ২০১৯ সালে ১০ শতাংশ লভ্যাংশ প্রদান করে শেয়ারহোল্ডারদের।

সূত্র মতে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৯ পয়স। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ১৯ পয়সা। ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয় ২১ টাকা ১২ পয়সা, যা গত বছর ৩১ মার্চ, ২০২০ তারিখে ছিল ১৯ টাকা ৬২ পয়সা। এছাড়াও প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত কার্যাকরী নগদ ক্যাশ প্রবাহের পরিমান (এনওসিএফপিএস) হয়েছে ৭৯ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৭১ পয়সা।

সূত্র থেকে আরও জানাযায়, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৯ সালে সমাপ্ত হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৯ পয়সা। কোম্পানিটির সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয় ১৯ টাকা ৬২ পয়সা। যা আগের বছর ছিল ১৮ টাকা ৫৬ পয়সা। এবং সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত কার্যাকরী নগদ ক্যাশ প্রবাহের পরিমান (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা।

সূত্র মতে, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২০) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭০ পয়সা। এমন ৩০ সেপ্টেম্বর ২০২০ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ২৮ পয়সা, ৩১ ডিসেম্বর ২০১৯ সালে সমাপ্ত হিসাব বছরে যা ছিল ১৮ টাকা ৫৬ পয়সা।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৪০ কোটি ৪ লক্ষ ১০ হাজার টাকা। কোম্পানিটির সঞ্চিত মূলধন ৩২ কোটি ৯২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে আছে ৩৬.৭৮ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২.৮০ শতাংশ এবং বাকী ৫০.৪২ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

এদিকে ডিএসইর তথ্য অনুযায়ী, সর্বশেষ ১ শত ৬ টাকায় কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। গতকাল শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১১৬ টাকা ১০ পয়সা। গত এক বছরের শেয়ার লেনদেন এর সর্বোচ্চ মূল্য ছিল ১২৪ টাকা ৩০ পয়সা এবং সর্বনিম্ন ছিল ৩০ টাকা ১০ । উল্লেখ্য, কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর