বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সৌদি আরবসহ বিভিন্ন দেশে ইদ উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ মে, ২০২২
  • ২৪৭ সময় দেখুন
সৌদি আরবসহ বিভিন্ন দেশে ইদ উদযাপন


আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে সোমবার (২ এপ্রিল) ইদ উদযাপিত হয়েছে। করোনাভাইরাস মহামারির প্রকোপ কমে যাওয়ায় এবারের ইদে ফিরেছে স্বাভাবিক উৎসবের আমেজ।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রধান প্রধান মসজিদ ও ইদগাহে এবার ইদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্কে ইদ উদযাপিত হয়েছে। অস্ট্রেলিয়া, নিজিল্যান্ড ও আফ্রিকার কিছু দেশেও আজ ইদুল ফিতর উদযাপিত হয়েছে।

সোমবার সৌদি আরবের মক্কায় মসজিদুল হারাম ও মদিনায় মসজিদুল নববীতে ইদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মক্কার প্রধান মসজিদে ইদের নামাজে অংশ নেন বাদশাহ সালমান। উল্লেখ্য যে, করোনাভাইরাসের কারণে ২০২০ সালের পর এবার এই দুই মসজিদে ইদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

সৌদি আরবসহ বিভিন্ন দেশে ইদ উদযাপন

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ইদের জামাত অনুষ্ঠিত হয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ইস্তিকলাল গ্র্যান্ড মসজিদে। সোমবার সকালে হাজার হাজার মুসল্লি নামাজে অংশ নেন। এ মসজিদেও ২০২০ সালের পর এবার ইদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

তুরস্কের ইস্তাম্বুলের আইকনিক মসজিদ হায়া সোফিয়ায় ইদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে, তুরুস্কের আদালতের রায়ে ২০২০ সালে গীর্জা থেকে মসজিদে রূপান্তর করা হয় হায়া সোফিয়াকে।

ইসরাইলি বাহিনীর সঙ্গে গোটা রমজান মাসজুড়ে বেশ কয়েকবার সংঘর্ষের মধ্যে আল আকসায় সোমবার ইদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেরুজালেমের আল আকসা মসজিদে হাজারো মুসল্লি ইদের নামাজ পড়েন। মসজিদ প্রাঙ্গণে ইদ উদযাপন করেন ফিলিস্তিনিরা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর