বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সৌদি আরবসহ বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
সৌদি আরবসহ বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন


সারাবাংলা ডেস্ক

ঢাকা: ত্যাগের মহিমায় মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর ও জর্ডান, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকার বিভিন্ন দেশে বুধবার (২৮ জুন) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

ঈদ উপলক্ষে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলিমরা।

সৌদি আরবে এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৫ লাখ মানুষ। হজের সব আনুষ্ঠানিকতা শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন হাজিরা।

বুধবার ঈদুল আজহা উদযাপন করছেন ফিলিস্তিরা। আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেন লাখো মানুষ।

করোনা মহামারির তীব্র সংক্রমণের সময় হজে মাত্র ১০০০ স্থানীয় হজযাত্রীর মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপর ২০২১ সালে ৬০ হাজার হজযাত্রীকে নিয়ে হজ পালিত হয়। গত বছর মহামারি শেষ হওয়ার পর প্রথমবারের মতো বিদেশিদের হজযাত্রার সুযোগ দেওয়া হয়। ওই সময় ১০ লাখ হজযাত্রী মক্কায় সমবেত হন। এবার এ সংখ্যা ২৫ লাখ।

হিজরি বর্ষপঞ্জিতে শেষ মাস জিলহজের দশম দিনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় মুসলিমদের দ্বিতীয় বৃহৎ উৎসব ঈদুল আজহা।

মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা, যা কোরবানির ঈদ নামে পরিচিত। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করেন সামর্থ্যবান মুসলমানরা। মুসলমানদের জাতির পিতা হজরত ইবরাহিম আ.-এর ত্যাগের স্মৃতিবিজড়িত এ ঈদ। মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনে নিজের প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার প্রস্তুতির শিক্ষাই এ ঈদের আদর্শ।

বাংলাদেশ, ভারতসহ অনেক দেশে বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদে কোরবানির জন্য রাজধানীসহ সারা দেশের পশুর হাটগুলোতে গত কয়েক দিন ধরে চলছে কেনাবেচা।

স্বজনদের নিয়ে ঈদ উদযাপনের জন্য ইতোমধ্যে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছেড়েছেন। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর