বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সৌদি আরবে ঈদুল ফিতর বুধবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১২৩ সময় দেখুন
সৌদি আরবে ঈদুল ফিতর বুধবার


আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (৮ এপ্রিল) দেশটির কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর পালন করা হবে।

গালফ নিউজের খবরে বলা হয়, সোমবার সৌদি আরবে ছিল ২৯ রমজান। এ দিন সন্ধ্যায় দেশটিতে নাগরিকদের শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এ দিন কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

ফলে আগামীকাল মঙ্গলবার (৯ এপ্রিল) সৌদি আরবে হবে ৩০ রমজান। পরদিন বুধবার হবে ১ শাওয়াল তথা ঈদুল ফিতরের প্রথম দিন।

এদিকে বাংলাদেশে আগামীকাল মঙ্গলবার হবে ২৯ রমজান। এ দিন সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে বুধবার পহেলা শাওয়াল তথা ঈদুল ফিতর পালন করা হবে। আর মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর পালন করা হবে। তবে সাধারণত বাংলাদেশে সৌদি আরবের পরদিন হিজরি মাস গণনা শুরু হয়।

ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, সভায় ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর