বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে: ব্লিঙ্কেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৩৭ সময় দেখুন
সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে: ব্লিঙ্কেন


আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক খুব ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। রোববার (১৫ অক্টোবর) রিয়াদে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। খবর সিএনএস।

সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে তার ব্যক্তিগত খামারের বাসভবনে দেখা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তাদের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয় বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের চলমান মধ্যেই সৌদি আরব সফরে গেছেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক ‘খুব ফলপ্রসূ’ ছিল।

হামাসের আকস্মিক হামলার কয়েকদিন পর ইসরাইলকে সমর্থন জানাতে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনৈতিক। এরপরই তিনি মধ্যপ্রাচ্যে সফরে আছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত বৃহস্পতিবার তেল আবিব থেকে ব্লিঙ্কেন জর্ডান এবং কাতারে সফর করেন। বর্তমানে সৌদি আরবে আছেন তিনি। সেখান থেকে তিনি সংযুক্ত আরব আমিরাত এবং মিশরে যাবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং যুদ্ধ (হামাস-ইসরাইল) ছড়িয়ে পড়া বন্ধ করতে এই সফরের উদ্দেশ্য।

আরও পড়ুন:

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর