বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা বিতরণ সিএমপি চকবাজার থানা ও একাধিক চৌকশ টিমের অভিযানে চাঁদা দাবির পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার প্রসংগে কাজের গতি ১০ গুণ বাড়াবে চ্যাটজিপিটির এই ট্রিকস! ‘বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত শিক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে’ দুস্থ ও অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ইরান পুনরায় আলোচনা শুরু না করলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের Lamine Yamal scripts European football history after France win with record no one has ever matched | Football News ‘জুলাই শহিদদের কাছে আমরা চিরঋণী’ Aamir Khan Faces Fatwa For Marrying Gauri Spratt, Alia Bhatt Joins Tumbbad 2 | Bollywood News Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee

স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩৬০ সময় দেখুন
স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কবির আল মাহমুদ, স্পেন :
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ স্পেন শাখার একাংশের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৫ জুন) স্থানীয় সময় দুপুর ১২টায় মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের হলরুমে আওয়ামী লীগ নেতৃবৃন্দ রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান ও তাদের নব গঠিত কমিটির কপি হস্তান্তর করেন।
এ সময় বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল, প্রথম সচিব (শ্রম) মুতাসিমুল ইসলাম ও প্রথম সচিব তাহমিনা আরফিন শারমিন উপস্থিত ছিলেন।
স্পেনআওয়ামী লীগ একাংশের সভাপতি মোঃ দুলাল সাফা ও সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদারের নেতৃত্বে সংগঠনটির নতুন ঘোষিত আংশিক কমিটির উপস্থিত সদস্যরা রাষ্ট্রদূতের সাথে পরিচিত হোন।
রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ লালনকারীদের সংগঠন আওয়ামী লীগের কর্মী হিসেবে সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে হবে। স্পেনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার ক্ষেত্রেও সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। করোনা মহামারির সময়ও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার পাঁচ শতাংশের উপরে রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদেরকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রেরণের জন্যও ধন্যবাদ জানান।
আওয়ামী লীগ নেতারা তাদের বক্তব্যে স্পেন প্রবাসীদের নানা সমস্যা তুলে ধরার পাশাপাশি স্পেন আওয়ামীলীগের কমিটি গঠনে নানা অনিয়ম দুর্নীতি হয়েছে উল্লেখ করে এসব সমস্যা নিরসনে রাষ্ট্রদূতের সহযোগিতা প্রত্যাশা করেন। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত আওয়ামীলীগ নেতৃবৃন্দকে নিজেদের মধ্যে চলমান দূরত্ব দূর করে স্পেনের মূল ধারার রাজনীতিতে প্রবেশ করে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহবান জানান।
সাক্ষাতকালীন সময় আওয়ামীলীগ স্পেন শাখার একাংশের সভাপতি মোঃ দুলাল সাফা ও সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হোসেন, সহ সভাপতি আব্দুল কাদের ঢালী, সৈয়দ মনির হোসেন, মোঃ শাহ আলম, সায়েম সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন, দুলাল সরকার, উপ প্রচার সম্পাদক কালাম সরকার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্পেন শাখার সাধারণ সম্পাদক আহমদ আসাদুর রহমান সাদ,স্পেন যুবলীগের সদস্য সচিব সাইফুল আলম সোহাগ, রুবেল আহমদ, শরীফ আহমদ প্রমূখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom