শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনা: লাল সংকেত ও নিরাপত্তাব্যবস্থার ত্রুটি নিয়ে তদন্ত Josh Inglis, Alex Carey put Australia in control of third Test against South Africa | Cricket News Siddharth Pens Sweet Birthday Note For ‘Jaan’ Aditi Rao Hydari: ‘Thank You For Taking The Time To Be Born’ | Bollywood News

স্বাস্থ্য কর্মীদের জন্য হাসপাতাল ব্যবস্থাপনা বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ মে, ২০২১
  • ৫৭৩ সময় দেখুন
স্বাস্থ্য কর্মীদের জন্য হাসপাতাল ব্যবস্থাপনা বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

স্বাস্থ্য কর্মীদের জন্য হাসপাতাল ব্যবস্থাপনা বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ আজ ২৬ মে ২০২১ ইংরেজি বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে সম্পন্ন হয়েছে। জেলা সিভিল সার্জন ও আন্দরকিল্লা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক সুজন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী অভি ও এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার। দুই দিন ব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলার স্বাস্থ্য শিক্ষাবিদ, স্বাস্থ্য পরিদর্শক, স্টোর কীপার, পরিসংখ্যানবিদ, ক্যাশিয়ার ও মেডিকেল টেকনোলজিস্টগণসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
প্রশিক্ষণের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ও আন্দরকিল্লা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যা স্মরণীয় হয়ে থাকবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চট্টগ্রামের অবস্থান দৃশ্যনীয়। আমরা সকলে আন্তরিক হলে সরকারের ভাবমূর্তি আরো উজ্বল করবে।####

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর