বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

হন্ডুরাসে বিমান বিধ্বস্ত, নিহত ১২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৫ ১৬:১৬ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৭:০৩

ছবি: সংগৃহীত

হন্ডুরাসের ক্যারিবিয়ান দ্বীপ রোয়াটান থেকে ১৭ জন আরোহীসহ উড্ডয়নের পর একটি বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) এ দুর্ঘটনা ঘটে। বেসামরিক বিমান চলাচল কর্মকর্তা কার্লোস প্যাডিলা জানিয়েছেন, বিমানটি রানওয়ের ডানদিকে তীব্র বাঁক নিয়ে পানিতে পড়ে যায়। ফলে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, হন্ডুরাসের লানসা এয়ারের জেটস্ট্রিম বিমানটির ১৭ জন আরোহী মধ্যে তিন ক্রু, দুই শিশু, এক মার্কিন নাগরিক ও ফ্রান্সের এক নাগরিক ছিলেন।

দমকল বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। পাঁচজনকে উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন।

হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো বলেছেন, তিনি দুর্ঘটনায় হতাহতদের সহায়তার জন্য সশস্ত্র বাহিনী, অগ্নিনির্বাপক কর্মী ও অন্যান্যদের সমন্বয়ে গঠিত একটি জরুরি কমিটি মোতায়েন করেছেন।

সারাবাংলা/এইচআই

দ্বীপ
নিহত
বিমান দুর্ঘটনা
হন্ডুরাস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর