রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

হাইকোর্টের আদেশ অমান্য করে হামলা ও লুটপাটের অভিযোগ রাঙামাটিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৯৩ সময় দেখুন
হাইকোর্টের আদেশ অমান্য করে হামলা ও লুটপাটের অভিযোগ রাঙামাটিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

আহমদ বিলাল খান:

হাইকোর্টের আদেশ অমান্য করে বসতভিটায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। এ সময় তারা লুটপাটকৃত মালামাল ফেরত ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি শহরের বনরূপা এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ফাতেমা আক্তার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, অত্যন্ত গভীর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে তারা আজ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে পরিবারের সদস্য ও নির্যাতিত শিক্ষানবিশ আইনজীবী নূর হোসেন উপস্থিত ছিলেন। তারা দীর্ঘ ৩০–৩৫ বছর ধরে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের কোয়ার্টার সংলগ্ন একটি সরকারি খাস জমিতে বসবাস করে আসছেন।

তিনি জানান, জমিটি সড়ক ও জনপথ বিভাগের বাউন্ডারির বাইরে অবস্থিত। তার বাবা মরহুম আবুল কালাম জীবদ্দশায় সেখানে বসবাস শুরু করেন। পরবর্তীতে তারা শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করে আসছেন। ২০১৯ সালে জমিটি বন্দোবস্তের জন্য তারা বাজার ফান্ডে আবেদন করেন। তবে তাদের আবেদনের দুই বছর পর একটি মহল পাল্টা আবেদন করে হয়রানি শুরু করে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা এবং মাস্টার রোলে কর্মরত তোফায়েল আহমেদের নেতৃত্বে তাদের উচ্ছেদের ষড়যন্ত্র শুরু হয়।

ফাতেমা আক্তার বলেন, জমিটি নিয়ে বর্তমানে মহামান্য হাইকোর্টে মামলা বিচারাধীন রয়েছে (রিট পিটিশন নং–১০৩/৯৯ অবলিক ২৪)। আদালত উক্ত জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও তা অমান্য করে সম্প্রতি তাদের ঘরের ওপর একটি বড় কাঁঠাল গাছ ফেলে ঘর ভেঙে দেওয়া হয়।

তিনি আরও বলেন, ঘর মেরামতের সময় প্রায় ১০০–১৫০ জন লোক নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় পরিবারের সদস্যরা আহত হন এবং নারীদের শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ঘর থেকে মূল্যবান আসবাবপত্র ও মালামাল লুট করে নিয়ে যায়। অভিযোগ করা হয়, পুলিশের উপস্থিতিতেই এই লুটপাট সংঘটিত হলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। পরে থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী তোফায়েল আহমেদ সরকারি কর্মকর্তা হয়েও সরকারি জমি অবৈধভাবে দখল ও বিক্রির সঙ্গে জড়িত। তিনি নিজে ও তার সহযোগীরা একাধিক পরিবারকে উচ্ছেদের চেষ্টা করছেন বলেও দাবি করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবিসমূহ—
১. হাইকোর্টের আদেশ অনুযায়ী জমির স্থিতাবস্থা বজায় রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
২. হামলা ও লুটপাটের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার।
৩. ভাঙচুর ও লুটপাটের ক্ষতিপূরণ প্রদান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. ইকবাল, ফাতেমা আক্তার, মো. মুরাদ, কুলসুমা আক্তার ও শিক্ষানবিশ আইনজীবী নূর হোসেন।

ভুক্তভোগীরা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচারের দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর