রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

হাদীর হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩১ সময় দেখুন
হাদীর হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের

চট্টগ্রামে হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

এন্ট্রি ফ্যাসিস্ট স্কোয়াড এর উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জামালখান প্রেসক্লাবের সামনে এই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাযায় অংশ গ্রহণ করেন জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা, ছাত্র-জনতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এসময় জানাযার ইমামতি করেন জুলাইয়ের শহীদ মাহবুবুল হকের ছোট ভাই মঞ্জু মাহিম।

জানাজা শেষে হাদীর হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে বিচারের আল্টিমেটাম দেন এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড এর মুখপাত্র রিদুয়ান হৃদয়,

এসময় এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের মুখপাত্র রিদুয়ান হৃদয় বলেন” আজ যেভাবে হাদির হত্যাতে পুরো দেশ উত্তাল সেভাবে যদি হাদির জীবদ্দশায় হাদির নিরাপত্তার ব্যবস্থা করা হতো অন্তত হাদি বেঁচে থাকতো, হাদীর হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করে বিচারের আওতায় না আনা হয় আরও বড় ধরনের কর্মসূচি দেয়া হবে”

এসময় এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড এর অন্যতম সংগঠক রাকিবুল হাসান নওশাদ প্রশ্ন তোলেন প্রশাসনের ভূমিকা নিয়ে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড এর অন্যতম সংগঠক রিয়াজুল আনোয়ার সিন্টু, আযাদ দোভাষ,সরওয়ার কামাল,টিপু সুলতান, এমদাদুল হক,নাঈমুর রহমান তানজিদ,সৈয়দ এহসানুল হক, নিজামুদ্দিন, সাকিব প্রমুখ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর