বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৫৩ নোয়াখালীর হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ ‘সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে ভারতের কাছ থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’ Koffee With Karan 9: Janhvi Kapoor, Varun Dhawan Shoot Episode; Arjun Kapoor Makes A Cameo? | Exclusive | Bollywood News Ex-Pakistan batter calls India ‘arrogant’ as he defends Mohsin Naqvi after Asia Cup trophy row | Cricket News ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী সহকারী প্রধান শিক্ষক মহসীনের বিরুদ্ধে ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ রায়পুরে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬

হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ সময় দেখুন
হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬


ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩১৬ শিশু।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১৩১৬ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৭৭ শিশু এবং সন্দেহজনক হামে ১২৩৯ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ২০১ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৭৯ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ রোগী।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১০৩৬ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৯৩৬ জন এবং নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে- রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর