সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

হিজরি নববর্ষ বয়ে আনুক করোনামুক্ত পৃথিবীর নতুন পয়গাম : বাংলাদেশ ন্যাপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৪১৯ সময় দেখুন
হিজরি নববর্ষ বয়ে আনুক করোনামুক্ত পৃথিবীর নতুন পয়গাম : বাংলাদেশ ন্যাপ

হিজরী নববর্ষ ১৪৪৩ উপলক্ষে দেশবাসি ও বিশ্ব মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, হিজরি নববর্ষ বয়ে আনুক করোনামুক্ত পৃথিবীর এক নতুন পয়গাম।

মঙ্গলবার (১০ আগস্ট) হিজরী বছর ১৪৪৩ উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে তারা এই আশা প্রকাশ করেন।

তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহম্মদ (সা.)-এর মহান জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি যুগান্তকারী ঘটণা অবলম্বনে প্রবর্তিত হিজরী বর্ষ। হযরত রাসুল (সা.) ইসলামের প্রচার ও প্রসারের জন্যে এবং আল্লাহর নির্দেশ মোতাবেক ইসলামের আলোকে সত্য, ন্যায় ও মানবতা প্রতিষ্ঠার জন্যে ১৪৪৩ বছর আগে মাতৃভূমি ত্যাগ করেছিলেন । মাতৃভূমি মক্কা শরীফ ত্যাগ করে মদীনা মুনাওয়ারায় হিজরত করেছিলেন ইসলামের বৃহত্তর স্বার্থ ও কল্যাণে। হিজরতের মধ্য দিয়ে সত্যের জন্যে আপসহীন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়, যা মুসলিম মননকে যুগে যুগে প্রেরণা দিয়ে আসছে।

নেতৃদ্বয় বলেন, হিজরি সন ও তারিখের গুরুত্ব অপরিসীম। কারণ হিজরি সন এমন একটি সন, যার সঙ্গে মুসলিম উম্মাহর তাহজিব-তামাদ্দুন ও ঐতিহ্যের ভিত্তি সম্পৃক্ত। বিশ্ব মুসলিম উম্মাহর কৃষ্টি–কালচারে ও মুসলিম জীবনে হিজরি সনের গুরুত্ব অপরিসীম।

নেতৃদ্বয় আরো বলেন, মহররম মাসেই সংঘঠিত হয়েছিল ঐতিহাসিক কারবালা। এ মাসে রয়েছে ফজিলতপূর্ণ ‘আশুরা’। মানবজাতির পৃথিবীর জন্মলগ্ন থেকেই নানা ঘটনাপ্রবাহের ঐতিহ্য বহন করছে মহররম মাস। কাজেই মুসলিম উম্মাহর কাছে হিজরি সনের গুরুত্ব অনস্বীকার্য। সর্বোপরী মুসলিম জীবনে হিজরী সনের প্রভাব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এজন্য হিজরী বর্ষের হিসাব রক্ষা করাও মুসলমানদের জন্য অপরিহার্য কর্তব্য।

নেতৃদ্বয় বলেন, আসুন, হিজরী নববর্ষের শুভাগমনের এই মহতি সন্ধিক্ষণে অতীতের গুনাহ হতে তওবা করি। বিশ্বাস, আশা ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যাই। জীবনের অনন্ত যাত্রায় একে অন্যের সহযোগী ও কল্যাণকামী হই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি ভয়াহত করোনা মহামারি হতে তিনি আমাদের মুক্তি দিন। আমিন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর