বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

১৫তম সামাজিক ব্যবসা দিবস ২০২৫-এ যোগদান করবেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬৯৬ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

১৫তম সামাজিক ব্যবসা দিবস ২৭-২৮ জুন ঢাকার উপকণ্ঠে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ইউনূস সেন্টার এবং গ্রামীণ গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করছে। এই বছরের প্রতিপাদ্য হলো- ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা’।

ইউনূস সেন্টার এবং গ্রামীণ গ্রুপের  মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এই অনুষ্ঠানের লক্ষ্য হলো জ্ঞান, অভিজ্ঞতা এবং উদ্ভাবনের একটি বিশ্বব্যাপী একত্রিতকরণ-স্বাস্থ্যসেবা এবং অন্যান্য ক্ষেত্রে বৈষম্য এবং সীমাবদ্ধতা মোকাবেলা করে একটি টেকসই, ন্যায়সংগত এবং মানবিক বিশ্ব গড়ে তোলা। দুই দিনের এই কর্মসূচিতে ৫টি পূর্ণাঙ্গ অধিবেশন এবং ৮টি ব্রেকআউট অধিবেশন থাকবে যা বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং ধারণার উপর আলোকপাত করবে।

২৫টি দেশের ১৮০ জনেরও বেশি বিদেশি প্রতিনিধিসহ এক হাজারেরও বেশি অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে।

বিশিষ্ট বক্তাদের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান, মেডট্রনিকের প্রাক্তন সিইও ও চেয়ারম্যান এবং ইন্টেল কর্পোরেশনের বোর্ডের সাবেক চেয়ারম্যান ওমর ইশরাক, বিশ্বব্যাংকের প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট (১৯৯২-২০০০) ড. ইসমাইল সেরাগেলদিন, জাতিসংঘের পরিবেশের সাবেক নির্বাহী পরিচালক এবং নরওয়ের সাবেক পরিবেশ ও জলবায়ু মন্ত্রী এরিক সোলহেইম।

বর্ধিত কর্মসূচির অংশ হিসেবে, ২৯ জুন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় একটি বিশেষ একাডেমিয়া সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে সামাজিক অগ্রগতিতে সামাজিক ব্যবসার ভূমিকা অন্বেষণ করার জন্য শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকদের অংশগ্রহণ থাকবে। এর পরে, থ্রি জিরো ক্লাব কনভেনশন অনুষ্ঠিত হবে – কীভাবে শূন্য কার্বন নির্গমন, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্ব অর্জন করা যায় তার উপর আলোকপাত করা হবে।

আগ্রহী অংশগ্রহণকারীদের নিম্নলিখিত লিঙ্কে নিবন্ধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে : https://socialbusinesspedia.com/events/sbd2025/registration.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর