রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রির অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭৪৭ সময় দেখুন
১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রির অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রির অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ রোববার দুপুরে সিলেট বিভাগের সর্ববৃহৎ পাইকারি লেবুর বাজার হিসেবে পরিচিত শ্রীমঙ্গল নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন। এ সময় বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানকে কেন্দ্র করে লেবুসহ বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছিলেন। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, গত ২১শে ফেব্রুয়ারি একটি বেসরকারি চ্যানেলে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং পরবর্তীতে এ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর