বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

[১] জেরুজালেম পরিস্থিতির দিকে নজর রাখছে বাংলাদেশ, জাতিসংঘ ও ওআইসির পদক্ষেপ চায় ঢাকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৪৬০ সময় দেখুন
[১] জেরুজালেম পরিস্থিতির দিকে নজর রাখছে বাংলাদেশ, জাতিসংঘ ও ওআইসির পদক্ষেপ চায় ঢাকা


[১] জেরুজালেম পরিস্থিতির দিকে নজর রাখছে বাংলাদেশ, জাতিসংঘ ও ওআইসির পদক্ষেপ চায় ঢাকা

তরিকুল ইসলাম: [২] ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পর পরিস্থিতির দিকে নজর রাখছে বাংলাদেশ। দেশ-বিদেশে কর্মরত বাংলাদেশি কূটনীতিক ও কর্মকর্তারা এ নিয়ে সতর্ক পর্যবেক্ষণে রয়েছেন।

[৩] ইসরায়েলি বাহিনীর হামলাকে সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করে কঠোর ভাষায় নিন্দা জানিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতীম জনগণের পাশে থাকার পুনরুল্লেখ করেন।

[৪] জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা জাতিসংঘ সাধারণ পরিষদে যৌথ আলোচনায় স্থায়ী সমাধানে জরুরি ও নিষ্পত্তিমূলক সিদ্ধান্ত গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

[৫] ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে অবিলম্বে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হওয়া উচিত।

[৬] পররাষ্ট্র মন্ত্রণালয়ের জেষ্ঠ্য কর্মকর্তারা বলছেন, জেরুজালেম নগরীর ওপর ইসরাইলের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছিলো গোটা দুনিয়ায়। পূর্ব-পশ্চিম ও মধ্যপ্রাচ্যের দেশগুলো যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের প্রকাশ্য সমালোচনা করছে। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে বাইডেন প্রশাসন কি পদক্ষেপ নেয় বাংলাদেশ সেটাই এখন দেখার বিষয়।

[৭] ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা সবসময় মানবতার কথা বললেও তারা ইসরায়েলি হামলার কোনো নিন্দা করে না। বরং অস্ত্র দিয়ে আরও সাহায্য করেছে।

[৮] গত তিন দশকে শান্তি আলোচনার প্রক্রিয়া ফিলিস্তিনিদের কিছুই দেয়নি। বারবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলিদের নৃশংসতার রুপ বেরিয়ে এসেছে।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর