বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব

[১] নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩৪৮ সময় দেখুন
[১] নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক


[১] নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কূটনৈতিক প্রদিবেদক: [২] বুধবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন তথ্য জানিয়ে বলেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি (পিজিএ) ভলকান বজকিরের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯ এর টিকা নিয়ে আলোচনা করেন।

[৩] মিয়ানমার বিষয়ক বিশেষ সেশন আহ্বান করার জন্য পিজিএকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।

[৪] কোভিড-১৯ এর ভ্যাকসিনকে গ্লোবাল পাবলিক গুড হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে সবার অধিকার নিশ্চিতের অনুরোধ জানান।

[৫] ঢাকায় অনুষ্ঠিতব্য বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দেওয়ার জন্য পিজিএকে আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী।

[৬] সাধারণ পরিষদের সভাপতি ভলকান বজকির রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানবিক ভূমিকার জন্য ধন্যবাদ জানান। এছাড়া জাতিসংঘ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে তার অফিসকে সহযোগিতার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

[৭] এ সফরে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের স্বল্পোন্নত দেশ, ভূ-বেষ্টিত উন্নয়নশীল দেশ এবং উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর উচ্চ প্রতিনিধি ও আন্ডার সেক্রেটারি জেনারেল ফেকিতা মোইলোয়া কাটোয়াউতয়কামানুর সঙ্গেও সাক্ষাত করেন। তারা স্বল্পোন্নত দেশগুলোর টেকসই ও অপ্রত্যাবর্তনযোগ্য উত্তরণ বিষয়ে আলোচনা করেন।

[৮] ২০২২ সালের জানুয়ারি মাসে কাতারের দোহায় অনুষ্ঠিত এলডিসি-৫ কনফারেন্সের প্রস্তুতিমূলক কমিটির কো-চেয়ার হিসেবে একটি সাহসী ও উচ্চাকাঙ্খী ফলাফল অর্জনে বাংলাদেশ সব অংশীজনদের সঙ্গে কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেন ড. মোমেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর