শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রথযাত্রায় উৎসবমুখর ঠাকুরগাঁও, শোভাযাত্রায় ভক্তদের ঢল বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা মাতৃত্বের সময় ৪০% উপস্থিতিতেও পরীক্ষা দিতে পারবেন রাবির নারী শিক্ষার্থীরা Lionel Messi vs Kylian Mbappé: Argentina captain breaks World Cup record to seize Golden Boot lead | Football News Fact Check: Deepika Padukone Supports Sonam Wangchuk’s Hunger Strike? Truth Behind Viral ‘Failed Leader’ Post | Bollywood News ‘সংসদ হোক সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার মিলনমেলা’ কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা বিতরণ সিএমপি চকবাজার থানা ও একাধিক চৌকশ টিমের অভিযানে চাঁদা দাবির পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার প্রসংগে কাজের গতি ১০ গুণ বাড়াবে চ্যাটজিপিটির এই ট্রিকস!

[১] ব্রহ্মপুত্রের পানি প্রত্যাহার ঘোষণা আসামের মুখ্যমন্ত্রীর, প্রভাব পড়বে বাংলাদেশে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩৩৯ সময় দেখুন
[১] ব্রহ্মপুত্রের পানি প্রত্যাহার ঘোষণা আসামের মুখ্যমন্ত্রীর, প্রভাব পড়বে বাংলাদেশে


[১] ব্রহ্মপুত্রের পানি প্রত্যাহার ঘোষণা আসামের মুখ্যমন্ত্রীর, প্রভাব পড়বে বাংলাদেশে

মাছুম বিল্লাহ: [২] ভারতের নিউজ চ্যানেল এনডিটিভির এক খবরে বলা হয়েছে, এশিয়ার গুরুত্বপূর্ণ নদ ব্রহ্মপুত্রের পানি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামকে বন্যার কবল থেকে বাঁচাতে বর্ষায় ব্রহ্মপুত্র নদী থেকে পানি প্রত্যাহারের পরিকল্পনা অচিরেই বাস্তবায়িত করবেন বলে জানিয়েছেন তিনি।

[৩] ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে এই বিষয়ক এক বৈঠকের পর রবিবার তিনি শিলংয়ে সাংবাদিকদের একথা জানান। হিমান্ত শর্মা সাংবাদিকদের বলেন, ব্রহ্মপুত্র থেকে পানি প্রত্যাহারে নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার (এনইএসইসি) একটি প্রকল্প হাতে নিচ্ছে। মেঘালয়ভিত্তিক এনইএসইসি ডিপার্টমেন্ট অব স্পেস অ্যান্ড দি নর্থ ইস্টার্ন কাউন্সিলের একটি যৌথ উদ্যোগ, যার লক্ষ্য ওই অঞ্চলকে ভূপ্রাকৃতিক বৈরিতা মোকাবেলা করা।

[৪] তিনি বলেন, ‘পাইলট প্রকল্পে আসামের ধিমাজি জেলায় বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদী থেকে অতিরিক্ত পানি প্রত্যাহার করা হবে।’ আসামের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে বলেছিলেন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং এনইএসএসির বিশেষজ্ঞরা বর্ষায় ব্রহ্মপুত্রের পানি সরিয়ে নিয়ে রাখার জন্য ৫ হাজার বর্গ কিলোমিটার জলাভূমি এলাকা চিহ্নিত করেছেন।

[৫] ব্রহ্মপুত্র নদটি চীনের তিব্বতে উৎপত্তির পর ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আসাম পানি প্রত্যাহার করলে এর বৈরী প্রভাব বাংলাদেশেও পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom