বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৯৫ সময় দেখুন
৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া


আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। বুধবার (২৫ মে) ভোরে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দেশটি। খবর বিবিসি।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণ কোরিয়া ছেড়ে যাওয়ার একদিন পর এই ক্ষেপণান্ত্রের পরীক্ষা চালাল কিম জং উনের দেশ। এই সফরে উত্তর কোরিয়া নিভৃত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন বাইডেন।

এদিকে বুধবার কমপক্ষে দুটি উৎক্ষেপণের কথা জানিয়েছে জাপান। তবে সংখ্যাটি আরও বেশি হতে পারে বলেও জানিয়েছে দেশটি। মূলত চলতি বছরের শুরু থেকেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে উত্তর কোরিয়া।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি বলেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫৫০ কিলোমিটার উচ্চতা দিয়ে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আঘাত হেনেছে। আর দ্বিতীয়টি ৫০ কিলোমিটার উচ্চতা দিয়ে প্রায় ৭৫০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম হয়।

এটি ‘গ্রহণযোগ্য নয়’ উল্লেখ করে উত্তর কোরিয়ার সমালোচনা করেন নোবুও কিশি। তিনি বলেন, এই পরীক্ষা ‘জাপান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর