রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

৩০৩ কারখানা চালু আছে লকডাউন বিধিনিষেধে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩৪২ সময় দেখুন
৩০৩ কারখানা চালু আছে লকডাউন বিধিনিষেধে


করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে চলতি বছরের এপ্রিলে সরকার বিধিনিষেধ আরোপ করলেও রপ্তানিমুখী পোশাকসহ অন্যান্য শিল্পকারখানা সচল ছিল। সর্বশেষ গত ২৮ জুন শুরু হওয়া সীমিত ও পরে ১ থেকে ১৪ জুলাই কঠোর বিধিনিষেধেও পোশাকসহ অন্যান্য শিল্পকারখানা চালু ছিল। তবে গত শুক্রবার থেকে শুরু হওয়া ‘কঠোরতম বিধিনিষেধে’ কয়েকটি খাত ছাড়া প্রায় সব ধরনের শিল্পকারখানা বন্ধ রয়েছে।

৩টি কারখানা গতকাল চালু ছিল। তার মধ্যে বিধিনিষেধের আওতামুক্ত ওষুধ, খাদ্য, অক্সিজেন, বিদ্যুৎ, চামড়া, চিকিৎসা যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানার পাশাপাশি বিধিনিষেধের আওতাভুক্ত সরঞ্জাম, প্রসাধনী, সিমেন্ট, ইস্পাত, প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক কারখানাও চলছে। যদিও সংখ্যাটি খুবই কম। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী সেগুলো চলার কথা নয়।

চালু থাকা ৩০৩টি কারখানার মধ্যে সবচেয়ে বেশি ৫৭টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তারপর খাদ্য ও পানীয় উৎপাদনকারী কারখানা রয়েছে ৩৮টি। আটা ও ময়দার মিল চালু আছে ৩৭টি। মাছের খাদ্য উৎপাদনে নিয়োজিত ৩৬টি কারখানা চলছে। মাছ প্রক্রিয়াজাতকারী ১৫টি কারখানাও খোলা। এ ছাড়া মুরগির ফার্ম ১২, বিস্কুটের ১০, অক্সিজেন উৎপাদনকারী ৯টি, বিদ্যুতের ৭টি, চামড়ার ২টিসহ বিধিনিষেধের আওতামুক্ত খাতের কারখানা চালু রয়েছে।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, বিধিনিষেধের আওতামুক্ত না হলেও ইস্পাত খাতের তিনটি কারখানা চলছে। তার মধ্যে দুটি গাজীপুরে ও খুলনায় একটি। আবার খুলনার একটি সিমেন্ট কারখানাও চালু রয়েছে। এ ছাড়া সরঞ্জাম তৈরির ৯টি কারখানা, ৭টি রাসায়নিক, ১টি গ্লাস, প্রসাধনী তৈরির ১টি, ডিটারজেন্ট উৎপাদনকারী ১টি এবং ২টি প্লাস্টিক পণ্য উৎপাদনকারী কারখানাও চালু রয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর