রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘If I get picked…’: Shubman Gill sends message amid India T20 selection debate | Cricket News ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি’ Is Suriya’s Suriya47 Connected To Fahadh Faasil’s Aavesham? Here’s What Naslen Said | Tamil Cinema News কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


‎ঢাকা: আজ (৩০ জুন) ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। এদিন সন্ধ্যার মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে আজ এ বিসিএসের ফল প্রকাশিত হলেও পদ সংখ্যা বাড়ছে না।

‎রোববার (২৯ জুন) পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেছেন, ‘৪৪তম বিসিএসের ফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আমাদের রেজাল্ট প্রসেসিং (আরপি) রুমে ফল তৈরির কাজ চলছে। পিএসসি চেয়ারম্যানের সরাসরি তত্ত্বাবধানে ফল তৈরির কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল এ বিসিএসের ফল প্রকাশ করা হবে।’

‎এর আগে তিনি বলেন, ‘৪৪তম বিসিএসের ভাইভা ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। ভাইভা শেষে ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।’

‎উল্লেখ্য, ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে আটজন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে সাতজন, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ছয়জন, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে তিনজন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

‎৪৪তম বিসিএসে মোট আবেদন করেছিলেন তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom