বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

৬ মাসের সাজা খাটার ভয়ে ১১ বছর পলাতক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৭৯ সময় দেখুন
৬ মাসের সাজা খাটার ভয়ে ১১ বছর পলাতক – Corporate Sangbad


আইন-আদালত


খুলনা প্রতিনিধি : ৬ মাসের সাজা খাটার ভয়ে প্রায় ১১ বছর পালিয়ে ছিলেন মুন্না শেখ (৪৭)। শনিবার (৬ নভেম্বর) বিকেলে র‌্যাব-৬ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে নগরীর পাওয়ার হাউজ মোড় এলাকা থেকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, ২০১১ সালের আগষ্টে খুলনা মেট্রাপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া একটি মামলায় ৬ মাস কারাদন্ড হয় মুন্না শেখ এর। মামলা দায়েরের পর থেকেই সে পলাতক ছিল। মুন্না শেখ নগরীর দেবেন বাবু রোডের টিনা বস্তির কালু শেখ এর ছেলে। গ্রেফতারের পর তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর