বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

৮ দিনের রিমান্ডে ইমরান খান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ মে, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
৮ দিনের রিমান্ডে ইমরান খান


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এনএবি হেফাজতে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আল কাদির ট্রাস্ট মামলায় ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) আবেদনের প্রেক্ষিতে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

একই আদালত ভিন্ন এক শুনানিতে ইমরান খানকে তোষখানা মামলায় অভিযুক্ত করেছেন। বুধবার (১০ মে) দু’টি শুনানিই ইসলামাবাদের পুলিশ লাইন্সে বিশেষ আদালতে অনুষ্ঠিত হয়।

আল কাদির ট্রাস্ট মামলার শুনানিতে এনএবি ইমরান খানের ১৪ দিনের রিমান্ড আবেদন করে। আদালতের বিচারক মোহাম্মদ বশির এ সময় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইমরান খানের আইনজীবী খাজা হারিস এনএবির রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। তিনি তার যুক্তিতে বলেন, মামলাটি ব্যুরোর কর্মপরিধির মধ্যে পড়ে না। এনএবি কোনো তদন্ত প্রতিবেদন আদালতে দেয়নি।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে আধাসামরিক বাহিনী র‍্যাঞ্জার্সের সহযোগিতা নিয়ে ইমরান খানকে গ্রেফতার করে এনএবি। এদিন একাধিক মামলায় ইসলামাবাদ হাইকোর্টে জামিন নিতে গিয়েছিলেন ইমরান খান। তাকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানায় ইসলামাবাদ পুলিশ। পরে তাকে ইসলামাবাদ পুলিশ লাইন্সের একটি গেস্ট হাউজে রাখা হয়। বুধবার তাকে আদালতে তোলা হয়।

তবে নিরাপত্তা ইস্যুতে ইসলামাবাদ হাইকোর্টে নেওয়া হয়নি ইমরান খানকে। পুলিশ লাইন্সেই তার জন্য বিশেষ ব্যবস্থায় আদালত বসানো হয়।

ইমরান খানের গ্রেফতারে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করছে তার দল পিটিআই’র কর্মী-সমর্থকরা। পিটিআই কর্মী-সমর্থক ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন। টালমাটাল অবস্থা নিয়ন্ত্রণে পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায়ও প্রদেশে সেনা মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর