বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কর্ণফুলীতে লায়ন মো. হাকিম আলীর আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো বাংলাদেশে হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম ছড়িয়ে পড়ছে, ইসরায়েলের রাষ্ট্রদূতের দাবি এইচএসসি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা অটোরিকশার ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ সিএমপির পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার; উদ্ধার চোরাইকৃত স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল England vs Croatia highlights, FIFA World Cup 2026: FT 4-2, England finish strong after thrilling six-goal opener ঢাবিতে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৯ সময় দেখুন
আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো


ঢাকা: বাংলাদেশের বাজারে টেকনো স্পার্ক ৫০ প্রো স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। নতুন স্মার্টফোনটিতে আইপি৬৮/আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ক্যামেরা, ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ হার্জ ডিসপ্লেসহ বিভিন্ন সুবিধা রয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, স্পার্ক সিরিজের নতুন এ স্মার্টফোনে আইপি৬৮ ও আইপি৬৯ সার্টিফায়েড সুরক্ষা ব্যবহার করা হয়েছে, যা ধুলাবালি ও পানির প্রভাব থেকে ডিভাইসকে সুরক্ষা দিতে সক্ষম। টেকনোর দাবি, ডিভাইসটি সর্বোচ্চ ৬ মিটার গভীর পানিতেও কার্যকরভাবে কাজ করতে পারে। ফলে পানির নিচে ছবি ও ভিডিও ধারণে সুবিধা পাওয়া যাবে।

স্মার্টফোনটিতে আরও রয়েছে এসজিএস ফাইভ-স্টার প্রিমিয়াম ড্রপ রেজিস্ট্যান্স, ৩৬০ ডিগ্রি ড্রপ প্রোটেকশন এবং টি-গার্ড প্রোটেকশন সিস্টেম।

টেকনো স্পার্ক ৫০ প্রো-তে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, ক্যামেরাটি বিভিন্ন আলোক পরিবেশে বিস্তারিত ছবি ধারণে সক্ষম।

স্মার্টফোনটি মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসরচালিত। এটি ২৪ জিবি ডাইনামিক র‍্যাম (৮ জিবি র‍্যাম ও ১৬ জিবি এক্সটেন্ডেড র‍্যাম) এবং ১৮ জিবি ডাইনামিক র‍্যাম (৬ জিবি র‍্যাম ও ১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম)—এই দুটি সংস্করণে পাওয়া যাবে। উভয় সংস্করণেই রয়েছে ১২৮ জিবি স্টোরেজ।

ডিভাইসটিতে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ ডিসপ্লে, ডিটিএস সাউন্ডসমৃদ্ধ ডুয়াল স্পিকার এবং অল-সিনারিও নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি রয়েছে।

৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৬০ ওয়াট সুপার চার্জিং সুবিধা দেওয়া হয়েছে। টেকনোর তথ্যমতে, ব্যাটারিটি ১ হাজার ৯০০টির বেশি চার্জিং সাইকেলের পরও ৮০ শতাংশের বেশি সক্ষমতা ধরে রাখতে পারে।

অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক এ স্মার্টফোনে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই ফ্ল্যাশমেমো, এআই হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট, এআই প্রবলেম সলভিং, এআই রাইটিং, এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট ও এআই স্মার্ট স্কেডিউলিংসহ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সুবিধা রয়েছে। পাশাপাশি ফ্রিলিংক ২.০ এবং টাচ ট্রান্সফার উইথ আইফোন ফিচারও যুক্ত করা হয়েছে।

টেকনো জানিয়েছে, স্পার্ক ৫০ প্রো এখন দেশজুড়ে তাদের ব্র্যান্ড আউটলেট ও রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটির মূল্য শুরু হচ্ছে ২৬ হাজার ৯৯৯ টাকা থেকে (ভ্যাট প্রযোজ্য)।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom