বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

আকর্ষণীয় অফার নিয়ে ইভ্যালির নতুন ক্যাম্পেইন টি৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৪৮ সময় দেখুন
আকর্ষণীয় অফার নিয়ে ইভ্যালির নতুন ক্যাম্পেইন টি৩


ই-কমার্স কেনাকাটায় গ্রাহকদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ইভ্যালি নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন টি৩ (T3)।

নতুন এই ক্যাম্পেইনের আওতায় বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে গ্রাহক ও ভোক্তাদের সেবা দেবে ইভ্যালি ডটকম ডটবিডি।

নতুন এসওপি’র আলোকে এবং গ্রাহকদের অব্যাহত চাহিদার কথা সামনে রেখে নতুন আঙ্গীকে আরো আকর্ষণীয় অফার এবং সেবা নিয়ে টি৩ ক্যাম্পেইন সাজানো হয়েছে। এই ক্যাম্পেইন চলবে প্রতি সোমবার ৯ টায়। যে কোনো পণ্য বা সেবার মূদ্রিত মূল্যের শুধু ১০ শতাংশ অগ্রিম পরিশোধ করে বাকি মূল্য ক্যাশ অন ডেলিভারিতে (সিওডি) অর্থ্যাত পণ্য হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। আর পণ্যের ডেলিভারি পাওয়া যাবে মাত্র ৩ দিনের মধ্যেই।

টি৩ নিয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, আমাদের ওপর গ্রাহকের আস্থা এবং বিশ্বাসই আমাদের পথচলার প্রেরণা। আর সেই বিশ্বাসের বন্ধনকে আরো শক্তিশালী করতে এবং গ্রাহকের ই-শপিং অভিজ্ঞতায় নতুন মাত্রা দিতেই আমরা নিয়ে এসেছি টি৩ ক্যাম্পেইন। টি৩ ক্যাম্পেইনটি অত্যন্ত সফল হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom