রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

আজ শুভ জন্মদিন, সন্ধেটা জমিয়ে তুলুন অ্যাঞ্জেলিনা জোলির এই অ্যাকশন ছবির যে কোনও একটা দিয়ে!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৯৭ সময় দেখুন
আজ শুভ জন্মদিন, সন্ধেটা জমিয়ে তুলুন অ্যাঞ্জেলিনা জোলির এই অ্যাকশন ছবির যে কোনও একটা দিয়ে!


হলিউডের অন্যতম ও সর্বোচ্চ পারিশ্রমিক-প্রাপ্ত একজন অভিনেত্রী হিসেবে পরিচিত অ্যাঞ্জেলিনা জোলি (Angelina Jolie)। অসামান্য সৌন্দর্য আর সংগ্রামে গড়া এক উপাখ্যান অ্যাঞ্জেলিনা। হলিউডের সেরা অভিনেত্রীদের তালিকায় গৌরব এবং দাপটের সঙ্গে তিনি এখনও বিরাজ করছেন। যাঁর অনুগামীর সংখ্যা সারা বিশ্বে কতজন তা গুনে শেষ করা যাবে না। আজ তাঁর জন্মদিন। ম্যালিফিসেন্ট-এর (Maleficent) অভিনেত্রী সবসময় তার আইকনিক চরিত্রগুলির মত বা তাঁর ব্যক্তিগত জীবনেও তিনি সর্বদা অনুপ্রেরণাময় ব্যক্তিত্ব হিসাবে আত্মপ্রকাশ করেছেন। তিনি রিল লাইফের মত রিয়েল লাইফেও একজন শক্তিশালী মহিলা হিসেবে সামনে এসেছেন।

অ্যাঞ্জেলিনা অভিনীত স্মরণীয় কিছু অ্যাকশন মুভি:

লারা ক্রাফ্ট: টম্ব রাইডার এবং লারা ক্রফট: টম্ব রাইডার – দ্যা ক্রেডল অফ লাইফ: (Lara Croft: Tomb Raider and Lara Croft: Tomb Raider – The Cradle of Life:) এই দুটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমা যা দর্শকমনে জায়গা করেছে, বিশেষ করে তরুণ প্রজন্মের উপর রেকর্ড ব্রেকিং প্রভাব ফেলেছিল। অ্যাঞ্জেলিনার করা এই ধারার ছবিগুলো একটি বিশেষ ফ্যানবেস তৈরি করেছে। এই ছবিতে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। তাঁর করা এই সিনেমাটির আদলে পরবর্তিতে অনেক ভিডিও গেম তৈরি করা হয়েছে।

মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ (Mr And Mrs Smith) : এই অ্যাকশন কমেডি ছবিতে তিনি নকআউট অভিনয় করেন। জোলি তাঁর স্বামীর প্রতিদ্বন্দ্বী এজেন্সিতে কর্মরত একজন স্পাই হিসাবে দুর্দান্ত অভিনয় করেন। এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয় সিকোয়েন্সের সঙ্গে তাঁর মার্জিত ভঙ্গিমার জন্য। অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের (Brad Pitt) একসঙ্গে জুটি হিসাবে কাজ করা প্রথম সিনেমা এটি।

ওয়ান্টেড (Wanted): জোলি এই ছবিতে থ্রিলারের পাশাপাশি অ্যাকশন তারকা হিসাবে অসাধারণ অভিনয় করেছেন। ফক্স নামে একজন খুনি চরিত্রে অভিনয় করেন, জোলি এই ছবির প্রতিটি দৃশ্যে একজন জাত অভিনেত্রী হিসেবে ধরা দিয়েছিলেন ।

সল্ট (Salt): অ্যাঞ্জেলিনা একটি সিআইএ এজেন্টের ভূমিকাকে ডাবল এজেন্ট হিসাবে চিত্রিত হয়েছেন। তাঁর স্বতন্ত্রতা, মুখের ভাব, দৃষ্টিভঙ্গি তাঁকে এই চরিত্রের জন্য উপযুক্ত করে তুলেছেন। ফিলিপ নয়েস (Philip Noyce) পরিচালিত এই অ্যাকশন থ্রিলার ছবিতে প্রথমে একজন পুরুষ নায়ককে মাথায় রেখে লেখা হয়েছিল, কিন্তু পরে জোলির কথা ভেবে আবার লেখা হয়।

দোজ হু উইশ মি ডেড (Those Who Wish Me Dead): জোলি যে অ্যাকশন ঘরানার একজন শিল্পী তা তিনি বার বার প্রমাণ করেছেন তাঁর অনবদ্য পারফরম্যান্স-এর মাধ্যমে। এই ছবিতেও তার অন্যথা হয়নি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর