রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চেয়ারম্যান হতে চান মিরন আনোয়ারায় প্রতিপক্ষকে হামলা ও মারধরের ঘটনায় গ্রেফতার ১ IPL 2026: ‘My best is yet to come’- Ishan Kishan sends warning after match-winning 74 vs RR | Cricket News যশোর আসছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত Shreya Ghoshal Buys Luxury Apartment In Mumbai’s Santacruz West For Rs 20.88 Crore | Bollywood News সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের

আনোয়ারায় প্রতিপক্ষকে হামলা ও মারধরের ঘটনায় গ্রেফতার ১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৭৯ সময় দেখুন
আনোয়ারায় প্রতিপক্ষকে হামলা ও মারধরের ঘটনায় গ্রেফতার ১

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈখাইনে জায়গা জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের উপর হামলা ও মারধরের ঘটনার মামলায় আবুল খায়ের (৫৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পরৈকোড়া ইউনিয়নের ছত্তারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে হামলার শিকার মো.আনোয়ার হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ আনোয়ার হোসেন নিজের বসত ভিটায় ঘেরা দিতে গেলে গ্রেফতারকৃত আবুল খায়েরসহ মামলার অন্যান্য আসামীরা আনোয়ার হোসেনকে মারধর ও হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরে। পরে তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তিনি প্রাণে বেঁচে যায়।
পরে আনোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর থানায় অভিযোগ দিলে পুলিশ উভয়পক্ষকে নিয়ে থানায় মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে মামলা রেকর্ড করে আজ রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

পূর্বে ২০১৯ সালে আবুল খায়ের জায়গা জমির বিরোধে তার আপন বড় ভাই আবুল কালামকে মারধর করে। এই মামলায় গ্রেপ্তার হয়ে ২৩ দিন জেলও খেটেছেন। মারধরের ঘটনায় তার বড়ভাই আবুল কালাম চিকিৎসার অভাবে গত এক সপ্তাহ আগে মৃত্যুবরণ করেন। মামলাটি এখনো চলমান রয়েছে। জীবদ্দশায় তিনি তার উপর হওয়া জুলুমের বিচার দেখে যেতে পারেনি বলে আক্ষেপ তার স্বজনদের।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান, আবুল খায়ের একজন ভূমিদস্যু। সে এলাকায় মানুষের সাথে সবসময় দাঙ্গা-হাঙ্গামা করে। তারা আরো বলেন, সে একসময় আওয়ামীলীগ করত। এখন বিএনপি পরিচয় দেয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি ) জুনায়েত চৌধুরী জানান, আবুল খায়েরকে হামলা ও মারধরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বাদীর অভিযোগ ও মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে তদন্ত করে তার বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom