রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

আবার ‘লিঙ্গ পাল্টে’ মহিলা অবতারে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে?| Ayushmann Khurrana film Dream Girl is going to have a sequel– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৪৩০ সময় দেখুন
আবার ‘লিঙ্গ পাল্টে’ মহিলা অবতারে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে?| Ayushmann Khurrana film Dream Girl is going to have a sequel– News18 Bangla


#মুম্বই: কল সেন্টারে মেয়েদের গলা নকল করে পুরুষদের প্রলোভিত করত মথুরার করমবীর! সারা শহর এর পর পাগল হয়ে উঠল সেই কল সেন্টার গার্লের প্রেমে! এক সময়ে জানা গেল যে করমবীরের বাবাও সেই কল সেন্টার গার্লের প্রেমে পাগল! এই কাহিনিরেখা ধরেই এগিয়েছিল আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) ড্রিম গার্ল (Dream Girl)। বড় বাজেট না থাকলেও স্রেফ চিত্রনাট্য, পরিচালনা আর অভিনয়ের গুণে ড্রিম গার্ল ২০১৯ সালে বক্স অফিসে ১০০ কোটি টাকা লাভ করা ছবির তালিকায় নিজের নাম তুলে ফেলেছিল, মোট লাভ করেছিল ১৪২.২৬ কোটি টাকা! যে ছবি এমন লক্ষ্মীমন্ত, তার কাহিনিসূত্র ধরে প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor) আর পরিচালক রাজ শাণ্ডিল্য (Raaj Shaandilyaa) যে আবার পয়সা গুনতে চাইবেন, তা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। তাই শোনা গিয়েছে যে এবার ছবির সিকোয়েল তৈরি হবে।

অবশ্য বলে রাখা ভালো যে এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে একতা বা রাজের কেউই কোনও ঘোষণা করেননি, মুখ খোলেননি আয়ুষ্মানও। কেন না, এবারে ছবির কাহিনি কী হবে, তা এখনও পর্যন্ত ঠিক করা হয়নি, এমনকী চিত্রনাট্য পর্যন্ত লেখা হয়নি। তবে এই নিয়ে প্রযোজক আর পরিচালক যে নিজেদের মধ্যে আলোচনায় বসেছেন, সে তথ্য জানা গিয়েছে তাঁদের ঘনিষ্ঠ এক সূত্র মারফতে। সেই ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে পরিচালক আপাতত ড্রিম গার্লের সিকোয়েল এবং আরও একটি ছবির চিত্রনাট্য লিখছেন, যে কোনও একটি নিয়ে প্রথমে কাজ শুরু হবে। তবে যে ছবির কাজই আগে শুরু হোক না কেন, প্রযোজক এবং পরিচালক চাইছেন যে তাতে আয়ুষ্মানই অভিনয় করুন!

“ড্রিম গার্ল কেবল বক্স অফিসেই ভালো ব্যবসা করেনি, একই সঙ্গে যখন টিভিতে দেখানো হয়েছে, সেখান থেকেও মোটা অঙ্কের টাকা উঠেছে। এর থেকে এটা স্পষ্ট যে দর্শকরা ছবির কনসেপ্ট পছন্দ করেছিলেন, সিকোয়েল নিয়েও তাঁদের আগ্রহ থাকবে। আপাতত তাই এই বিষয়ে আলোচনা চলছে। যদিও যতক্ষণ পর্যন্ত না আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে, নিশ্চিত করে কিছু বলা উচিত হবে না”, জানিয়েছেন সেই ব্যক্তি!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর