রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের অভিযানে ৭,০০০ (সাত হাজার) পিস ইয়াবা ও ০১টি কাভার্ড ভ্যান ট্রাক’সহ ০১ (এক) মাদক কারবারি গ্রেফতার দুই দেশের ‘মানুষে–মানুষে’ সম্পর্ক আরো দৃঢ় করতে চাই: মার্কিন রাষ্ট্রদূত Why Old Trafford could be the perfect venue for Vaibhav Sooryavanshi’s India debut | Cricket News ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হাসপাতালে, চলছে অস্ত্রোপচার শিক্ষার্থীকে মারধরের অভিযোগে তিতুমীর কলেজে ৩ বাস জব্দ Who Is Kapil Dinkar? UP Police Constable Who Won Rs 1 Lakh On India’s Got Latent Season 2 | Bollywood News দুদক মামলায় চাকরিচ্যুত সেই আবুল হাসানের বিরুদ্ধে গ্রামবাসীর নানা অভিযোগ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৭ ইরানে খামেনির রাষ্ট্রীয় দাফন প্রক্রিয়া শুরু, বিশ্বনেতাদের শ্রদ্ধা মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পঁচা ডিম শনাক্ত, প্রতিমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা গ্রহণ

আসছে স্মার্ট টিভিতে ‘রিলস কাস্টিং’ সুবিধা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪২ সময় দেখুন
আসছে স্মার্ট টিভিতে ‘রিলস কাস্টিং’ সুবিধা


ইনস্টাগ্রামপ্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এলো মেটা। এখন থেকে শুধু স্মার্টফোনের ছোট স্ক্রিনে আটকে থাকতে হবে না, ইনস্টাগ্রামের জনপ্রিয় রিলস ও স্টোরিগুলো এবার সরাসরি উপভোগ করা যাবে স্মার্ট টেলিভিশনের বড় পর্দায়। ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও চমকপ্রদ ও আরামদায়ক করতেই মেটা এই নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে।

টেলিভিশনের জন্য তৈরি বিশেষ অ্যাপের মাধ্যমে ইনস্টাগ্রামের রিলস ও স্টোরি দেখার এই সুবিধা মিলবে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ‘রিলস কাস্টিং’। এর সাহায্যে ব্যবহারকারীরা তাদের ফোনের ইনস্টাগ্রাম রিলস বা সেভ করে রাখা যেকোনো ভিডিও সরাসরি টিভির পর্দায় সম্প্রচার করতে পারবেন। ফলে এখন থেকে ড্রয়িংরুমে পরিবার বা বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে একসঙ্গে ইনস্টাগ্রামের বিনোদনমূলক কনটেন্টগুলো দেখা যাবে। এছাড়া বড় পর্দার কথা মাথায় রেখে অনুভূমিক বা ল্যান্ডস্কেপ ভিডিওর জন্য আলাদা একটি সেকশন তৈরি করছে মেটা, যা দর্শকদের টিভি দেখার স্বাচ্ছন্দ্য বহুগুণ বাড়িয়ে দেবে।

প্রাথমিক ধাপে ২০২০ সাল বা তারপরে বাজারে আসা স্যামসাংয়ের স্মার্ট টেলিভিশনগুলোতে এই সুবিধা চালু করা হচ্ছে। এর আগে ইনস্টাগ্রামের টিভি সংস্করণটি কেবল গুগল টিভি ও অ্যামাজন ফায়ার টিভির মতো নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মে সীমাবদ্ধ ছিল। তবে এবার মেটা তাদের পরিধি আরও বড় করতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের বাজারে ইতিমধ্যে এই চমৎকার ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। মেটার পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে এটি ভারতসহ বিশ্বের অন্যান্য দেশগুলোর ব্যবহারকারীদের জন্যও চালু করা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom